বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২২ ও ২৩ আগস্ট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পুলিশ লাইনে পুলিশ প্রশাসনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়।দুটি ইফতার মাহফিলেই উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ, জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মো. শামসুদ্দিন, পৌর মেয়র আবদুল হালিম গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, প্রেসক্লাবের সভাপতি মু. আবদুর রশিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মান্নান, জাতীয় পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক রাজা রফিকুল ইসলাম, জামায়াতের আমির হাফিজুর রহমান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনএস কামিল মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক।