বিশিষ্ট ব্যক্তিরা বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার শওকত হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবার দুরবস্থার জন্য ত্রুটিপূর্ণ নীতিমালাই দায়ী। টাকার লোভে চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা অপ্রয়োজনেও রোগীর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করায়। সেবার নামে তারা গরিবদের শোষণ করছে। কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত কোথাও সুষ্ঠু তদারক নেই। এ চক্রটি ইচ্ছে করেই হাসপাতালকে অকেজো করে রেখেছে।’জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন বলেন, ‘প্রতিটি ইউনিয়নে একজন চিকিৎসা-সহকারী থাকার কথা থাকলেও বেশির ভাগ ইউনিয়নে ওই পদ শূন্য। কিছু দুর্গম ইউনিয়নে কর্মকর্তা পদে চিকিৎসক থাকলেও তাঁরা ইউনিয়নে সময় দিচ্ছেন না। তাঁরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসেন, নয়তো ছুটি নিয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন।’ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ বন্ধ করা উচিত। সরকার প্রতিবছর লাখ লাখ টাকার ওষুধ কিনছে। অথচ প্রতিবছর স্টোরে চুরি হওয়ার নামে ওষুধ পাচার হচ্ছে। এর কোনো বিচার হচ্ছে না। হাসপাতালে গেলে রোগীরা ওষুধ পাচ্ছে না। চিকিৎসকেরা হাসপাতালের ওষুধ রেখে অন্য কোম্পানির ওষুধের নাম লিখছেন।’শিক্ষাবিদ মুন্সি হাফিজুর রহমান বলেন, ‘কালেভদ্রে কোনো ভালো চিকিৎসকের নড়াইলে পোস্টিং হলেও তাঁরা কাজে যোগ দেন না। সরকার এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তাঁরা প্রাইভেট প্রাকটিসের জন্য বড় শহরে যাওয়ার তদবির করেন। কেউ কেউ ছয়-সাত মাস পরে একবার এসে বেতন তুলে নিয়ে যান। এতে সিভিল সার্জন সহযোগিতা করছেন।’