বিশিষ্ট ৮৬ জনের নামে ঢাকায় সড়কের নামকরণ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২০০৭ সাল থেকে গত চার বছরে ঢাকা মহানগরের ৮৬টি রাস্তা বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিকদের নামে এসব রাস্তার নতুন নামকরণ করা হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে সাংসদ তহুরা আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৌরসভা উন্নয়নের জন্য সাংসদদের জন্য পৃথক কোনো বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।তবে দেশের ২৫৫টি পৌরসভার উন্নয়নে এক হাজার ২৫১ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর বাইরেও বিশেষ আরও কিছু নগর উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।