বিশিষ্টজনেরা বলেন...
সরকারি হাসপাতালে যেতে ভয় হয়: মেহেরপুর সুজনের আহ্বায়ক শামীম জাহাঙ্গীর বলেন, ‘রোগ হলে সরকারি হাসপাতালে যেতে ভয় হয়।’হাসপাতাল অভ্যন্তরের তীব্র গন্ধ: মেহেরপুর অরনী সাংস্কৃতিক চত্বরের সভাপতি নিশান সাবের বলেন, ‘হাসপাতাল অভ্যন্তরের তীব্র গন্ধ যেকোনো রোগী ও দর্শনার্থীকে আরও অসুস্থ করে দেয়।’হাসপাতালগুলোর অবস্থা শোচনীয়: সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ বলেন, ‘মেহেরপুর জেলায় ব্যাঙের ছাতার মতো ক্লিনিক। অথচ, হাসপাতালগুলোর অবস্থা শোচনীয়।’রাত-দিন ক্লিনিক ব্যবসা নিয়ে ব্যস্ত: মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘সরকারি চিকিৎসকেরা রাত-দিন ক্লিনিক ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। তাই হাসপাতালের রোগীদের সুচিকিৎসা দিতে পারেন না।’চিকিৎসকদের ক্লিনিক ব্যবসা বন্ধ করা দরকার: গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, ‘চিকিৎসকদের ক্লিনিক ব্যবসা বন্ধ করে দিলে স্বল্প চিকিৎসক দিয়েই সাধারণ মানুষের ন্যূনতম স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব।’চিকিৎসকেরা কমিশন সংগ্রহে ব্যস্ত থাকেন: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মানবসেবার প্রত্যয় নিয়ে চাকরি নেওয়ার পর মেহেরপুরের চিকিৎসকেরা মানবসেবার বদলে নিজেদের আখের গোছানোর কাজে ঝুঁকে গেছেন। তাঁরা সারা দিন বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে কমিশন সংগ্রহে ব্যস্ত থাকেন।’