বিশিষ্টজনেরা বলেন...
মেহেরপুর জেলা নাগরিক কমিটির আহ্বায়ক রুহুল কুদ্দুস বলেন, ‘ভৈরব দখলমুক্ত হলে জেলার আর্থসামজিক উন্নয়নে সুখ বয়ে আনতে পারে।’ জেলা উন্নয়ন কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘এসব নদ-নদী, খাল-বিল দখলমুক্ত করার দাবিতে আমরা জনমত সৃষ্টি করব।’জেলা উদীচীর আহ্বায়ক ইব্রাহিম কাদের বলেন, এ সব নদ-নদী, বিল-খাল দখল হয়ে যাওয়ায় জেলার জলবায়ু পরিস্থিতি খুবই হুমকির মুখে পড়েছে। পানির স্তর নিচে নেমে গেছে। সেচের অভাবে জমির ফসল শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ক ম ইসমাইল হোসেন বলেন, নদ-নদী, খাল-বিল দখলের ঘটনা জেলার কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, জেলার নদ-নদী, খাল-বিল উদ্ধারে প্রশাসন কঠোর ভূমিকা নিলে ব্যবসায়ীরা তাদের সহযোগিতা করবে।