বিশিষ্টজনেরা যা বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বিশিষ্ট নাট্যকার নির্মল কুমার দাসগুপ্ত বলেন, ‘স্বাস্থ্যসেবা একটি জাতির মহাসম্পদ। সুস্থ জীবনের মধ্যে জীবন তার শক্তি খুঁজে পায়। জেলায় খুব অল্পসংখ্যক চিকিৎসক দিয়ে জীবনের পরিসেবা পরিচালিত হচ্ছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলা গড়তে হলে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবাইকে তৎপর হয়ে চিকিৎসকদের শূন্য পদগুলো পূরণ করতে হবে।’পটুয়াখালী শিক্ষক সমিতির সভাপতি এম এ খালেক বলেন, ‘দীর্ঘদিন যাবৎ জেলার চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসকসংকট প্রকট, জীবন রক্ষাকারী ওষুধ রোগীরা পায় না বলেই চলে—সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্রাইভেট ক্লিনিকে অপারেশন করতে বেশি আগ্রহী। এ অবস্থায় দ্রুত চিকিৎসকদের শূন্যপদ পূরণ ও জনবল নিয়োগ করে যাতে মানুষ সুচিকিৎসা পায় তার ব্যবস্থা করা উচিত।’ পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত বলেন, ‘জেলার ১২টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের কোনোটিতেই চিকিৎসক নেই। নদীবহুল এ এলাকায় রিভার অ্যাম্বুলেন্স প্রয়োজন। অনেক দুর্গম চরাঞ্চলের মুমূর্ষু রোগীদের চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে হয় ট্রলারে অথবা নৌকায় করে। প্রয়োজনীয় চিকিৎসা পায় না জেলাবাসী। আধুনিক চিকিৎসাব্যবস্থা বলতে এখানে কিছুই নেই। জরুরি ভিত্তিতে এ সমস্যগুলো চিহ্নিত করে সমাধান করলে জেলাবাসী আধুনিক চিকিৎসাসেবা পাবে।’