বিশুদ্ধ পানির ভাবনা দূর করতে চাই নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জকিগঞ্জের মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। নলকূপ থাকলেও এসব পানিতে আর্সেনিক ও মাত্রাতিরিক্ত আয়রন থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাঁরা জানান, নলকূপের সংখ্যা কম হওয়ায় খাবার পানির সংকটে মানুষ হাঁপিয়ে উঠছে। অনেক এলাকায় নলকূপে বিভিন্ন পাড়া-মহল্লার মানুষ পানি নিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। নয়টি ওয়ার্ডে প্রায় অর্ধশতাধিক নলকূপ বসিয়েছে পৌরসভা। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এসব নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন রয়েছে বলে অভিযোগ করছেন পৌরবাসী। অন্যরা এ-বাড়ি ও-বাড়ি থেকে পানি টেনে ব্যবহার করে। স্থানীয় সংবাদকর্মী শ্রীকান্ত পাল বলেন, ‘পানি সংকট পৌর শহরের একটি বড় সমস্যা। পৌরসভা থেকে পানির কোনো ধরনের সাপ্লাই করা হচ্ছে না। পানি দেওয়াই হয় না। পাশাপাশি যে পরিমাণ টিউবওয়েল দেওয়ার প্রয়োজন, সেটিও দেওয়া হচ্ছে না। এ ছাড়া আর্সেনিক ও আয়রন থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।’