বিশেষ অবদান রাখায় আমতলীর সাত নারীকে সম্মাননা
বরগুনার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ এপ্রিল সাতজন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।নারী অধিকার আন্দোলন ও রাজনৈতিক ক্ষমতায়তনে বিশেষ অবদান রাখার জন্য বেসরকারি সংস্থা এনএসএস, জাগো নারী, ইজওয়া ও কেএফ যৌথভাবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে আমতলী উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে মনোনীত সাত নারীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।সম্মাননাপ্রাপ্তরা হলেন আমতলী ডিগ্রি কলেজের অধ্যাপক রেহেনা বেগম, আমতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ, আড়পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা আক্তার, আমতলী পৌরসভার কাউন্সিলর মাসুদা কাদের, রাখাইন সমপ্রদায়ের নেত্রী ও শিক্ষাবিদ লাচিন খেইন, সাবেক পৌর কমিশনার সামসুন নাহার কবির ও সাবেক ইউপি সদস্য শেফালী রানী।