বিশেষ কমিটিকে চিঠি দেবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ পর্যালোচনা করে কার্যকর ভূমিকা নিতে অনুরোধ করা হবে।আজ রোববার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে দুজন বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল ও আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁরা সংবিধানে নারী ও শিশুদের মতো আদিবাসীদের জন্য বিশেষ বিধানের সুযোগ রাখার কথা বলেন। এ ছাড়া আদিবাসীদের ভূমি ও প্রথাগত অধিকার বহাল রাখার বিষয়েও জোর দেন তাঁরা। সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, এথিন রাখাইন, যতীন্দ্র লাল ত্রিপুরা, গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ অংশ নেন।