প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির বৈঠকে আজ সোমবার বিএনপি যোগ দেয়নি। তাই দলটিকে ছাড়াই কমিটির চেয়ারপারসন সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় বৈঠক শুরু হয়েছে। সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত রয়েছেন।তবে আজকের বৈঠকে কমিটির কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো চিঠি নিয়ে আলোচনা চলছে। বৈঠক শেষে এ ব্যাপারে কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের অবহিত করবেন।এদিকে বিকেলে জাতীয় পার্টিসহ সংসদে প্রতিনিধিত্বকারী অন্য রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি। খালেদা জিয়া চিঠিতে বলেন, সংবিধান সংশোধনে কোন বিষয়ে আলোচনা হবে, কোন অনুচ্ছেদ তারা পরিবর্তন করতে চান, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। এ ব্যাপারে বিস্তারিত জানালে তাঁরা বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।