বিশেষ বিয়ে নিবন্ধকের লাইসেন্স প্রত্যাহার
আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব আকছির এম চৌধুরীর বিশেষ বিয়ে নিবন্ধকের লাইসেন্স (ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ে নিবন্ধন) প্রত্যাহার করা হয়েছে। তিনি গত সোমবার আইন ও বিচার বিভাগের সচিবের কাছে তাঁর লাইসেন্স প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন।আজ মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লাইসেন্স প্রত্যাহারের আবেদনে সম্মতি দিয়েছেন এবং আইন ও বিচার বিভাগ থেকে লাইসেন্স প্রত্যাহার-সংক্রান্ত দাপ্তরিক আদেশ জারি করা হয়।জানা যায়, আবেদনে আকছির এম চৌধুরী ব্যক্তিগত কারণে লাইসেন্সের কার্যক্রম পরিচালনায় অপরাগতা প্রকাশ করে সচিবের কাছে লাইসেন্স অর্পণের (সারেন্ডার) কথা জানান।গত ১৮ এপ্রিল স্পেশাল ম্যারিজ আইন ১৮৭২-এর ৩ ধারা অনুযায়ী আকছির এম চৌধুরীকে এ ধরনের বিয়ে নিবন্ধনের লাইসেন্স দেওয়া হয়। এর পর থেকে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন শুরু করে। তাদের বক্তব্য ছিল, ধর্ম পরিবর্তন না করে বিয়ের বিষয়টি অগ্রহণযোগ্য।