বিশেষ ব্যালট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুরের আসন্ন ইউপি নির্বাচনে ১৫টি প্রতীকওয়ালা বিশেষ ব্যালট পেপারের ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। কটিয়াদী নির্বাচন কর্মকর্তা মুখলেসুর রহমান জানান, ইউপি নির্বাচনের জন্য তাঁদের ছাপানো ব্যালট পেপারে ১০টি প্রতীক আছে। কিন্তু চান্দপুরে চেয়ারম্যান প্রার্থী ১৫ জন। ১৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে কেউ সরে না দাঁড়ালে আগামী ৪ জুনের নির্বাচনে ওই ইউনিয়নের জন্য বিশেষ ব্যালট পেপার সরবরাহ করতে হবে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি