বিশেষজ্ঞদের মত নেবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি ২৩ সেপ্টেম্বর সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করবে। কমিটি ওই দিন বিশেষজ্ঞদের মতামত নেবে।আজ রোববার দুপুরে কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানান।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এর আগে বিভিন্ন অর্ডিন্যান্স পরিবর্তনের সময় সংবিধান বিশেষজ্ঞ হিসেবে যঁাদের সংসদে ডাকা হয়েছে, এবার তঁাদেরই ডাকা হচ্ছে। তবে এই বিশেষজ্ঞ তালিকায় কারা আছেন, সে ব্যাপারে তিনি কিছু জানাননি। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ওই দিন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরই আমরা পরবর্তী কাজে যাব। আমরা তঁাদের মতামতের বিষয়বস্তু নির্দষ্টি করে দেব না। তঁারা সংবিধান সংশোধনের বিষয়ে যেকোনো ধরনের মতামত দিতে পারেন। এই বিশেষজ্ঞের সংখ্যা ৮ থেকে ১০ জনের বেশি হবে না।' এর আগে বেলা সোয়া ১১টায় সংসদ ভবনে কমিটির চতুর্র্থ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চেৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আমনি্ত্রত অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ। আবদুর রাজ্জাক, শিরীন শারমিন চেৌধুরী ও হাসানুল হক ইনু ছাড়া কমিটির সব সদস্যই বৈঠকে উপস্থিত ছিলেন।