বিশেষজ্ঞের চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁতের সমস্যাপরামর্শ দিয়েছেনসুলতানা গুলনাহারসহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধানদন্ত সংযোজন বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালসমস্যা: আমার বয়স ২৫ বছর। অবিবাহিত, ছাত্রী। ছোটবেলা থেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে। চিকিৎসক বলেছেন আলসারের প্রাথমিক অবস্থা। সমস্যা হলো—আমার মুখে খুব দুর্গন্ধ। দিন-রাতে দুবার ব্রাশ করি। মিষ্টান্ন, আঠালো কিছু খেলে কুলি করি। মুখ যতটা সম্ভব পরিষ্কার রাখি। তাও কাজ হয় না। কিছুদিন আগে স্কেলিং করিয়েছি। এখনো কিছু পাথর আছে। দাঁতের রং হলুদ। দেখতে পচা লাগে। শুনেছি ছোটবেলায় নিয়মিত ব্রাশ করতে চাইতাম না। মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষের সামনে কথা বলতে ভীষণ বিব্রত হই। মাউথওয়াশ ব্যবহার করলে কিছুক্ষণ কাজ হয়। তারপর আগের মতো হয়ে যায়। সারাক্ষণ মুখে মসলা রাখি, তবু কাজ হয় না। দয়া করে প্রয়োজনীয় পরামর্শ দিলে উপকৃত হব। উল্লেখ্য, অনেক টাকা খরচ করার সামর্থ্য আমার নেই। মিতুবরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল পরামর্শ: আপনি বলেছেন আপনার মুখে এখনো কিছু পাথর আছে। আপনাকে প্রথমেই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে ভালোভাবে স্কেলিং করিয়ে নিতে হবে। গ্যাস্ট্রিক ও পেটের সমস্যার কারণেও কখনো কখনো মুখে গন্ধ হয়। এর চিকিৎসা করিয়ে নিন। ক্যারিজও (ক্ষয়রোগ) একটা বড় কারণ। ক্যারিজে সাধারণত খাদ্যদ্রব্য জমা হয়ে পচে দুর্গন্ত ছড়াতে পারে। আবার সায়ানোসাইটিস সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হয়। সেক্ষেত্রে নাক-কান-গলা বিশেষজ্ঞকে দেখাতে হবে। এ ছাড়া প্রতিদিন যত্ন করে ব্রাশ করুন এবং নিয়মিত মুখ পরিষ্কার রাখুন। আশা করি ভালো থাকবেন।চোখের সমস্যাপরামর্শ দিয়েছেনমো. শফিকুলইসলামচক্ষু বিশেষজ্ঞ, সহযোগীঅধ্যাপক, চক্ষু বিজ্ঞান বিভাগবঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকাসমস্যা: আমার বয়স ২১ বছর। জন্ম থেকে আমার বাম চোখটি ডান চোখ থেকে ছোট (প্রায় অর্ধেক) ছিল। সে সময়ে চিকিৎসককে দেখালে তিনি অপারেশন করিয়ে নিতে বলেছিলেন। কিন্তু আমার বাবা আর্থিক অসচ্ছলতার কারণে অপারেশন করাতে পারেননি। তারপর দীর্ঘ ২১ বছর কেটে গেছে। বর্তমানে আমি এ বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। মানুষের সঙ্গে মিশতে পারি না। তা ছাড়া অন্যের চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলতেও পারি না। মানুষের সঙ্গে কথা বলার সময় ভয়ে ভয়ে থাকি কখন যদি সে জিজ্ঞেস করে বসে আমার চোখ ছোট-বড় কেন? আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। আমি এখন অপারেশন করে বাম চোখটা ঠিক করতে চাই। বাংলাদেশে এ ধরনের অপারেশন করা হয় কি না এবং করা হলে তা কোথায় করা হয়? এ ধরনের অপারেশন কি খুব বেশি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ? জানালে খুবই উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুকলালবাগ, ঢাকা। পরামর্শ: ধন্যবাদ আপনাকে। এ সমস্যার জন্য প্রথমেই আপনাকে একজন অভিজ্ঞ ওবুলোপ্লাস্টিক সার্জনকে দেখাতে হবে। এ ধরনের চিকিৎসা সাধারণত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু হাসপাতালে হয়ে থাকে। এই চিকিৎসা তেমন ঝুঁকিপূর্ণ না। চিকিৎসকের কাছে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন ভালো হয়ে যাবে আশা করছি।