বিশেষজ্ঞের চেম্বার থেকে
চোখের মেডিসিনপরামর্শ দিয়েছেনমো. শফিকুলইসলামচক্ষু বিশেষজ্ঞ, অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগবঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।সমস্যা: আমার বয়স ১৯ বছর। আমি তিন বছর ধরে মাইনাস পাওয়ারের চশমা পরি। বর্তমান পাওয়ার -২.২৫। চিকিৎসক বলেছেন, যত দিন বেঁচে থাকব, তত দিন চশমা পরতে হবে এবং দিন দিন পাওয়ারটা বাড়বে। এটার নাকি অন্য কোনো চিকিৎসা নেই। আমার প্রশ্ন, সত্যিই কি এর কোনো চিকিৎসা নেই? আর চিকিৎসা যদি না থাকে, তাহলে চোখে লেন্স ব্যবহার করলে চোখের কি কোনো ক্ষতি হবে?নবনীখুলনা পরামর্শ: যত দিন বেঁচে থাকবেন, তত দিন চশমা তো পরতেই হবে—এ কথায় বিচলিত হওয়ার কিছু নেই। এটা সবাইকে করতে হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। চোখের পাওয়ার দিন দিন বাড়ে না। সাধারণত ২৫ বছর পর চোখের পাওয়ার খুব একটা বাড়ে না। তবে লেন্স ব্যবহার করার চেয়ে লেজার সার্জারি করা যেতে পারে। একে ল্যাসিক বলে। চোখে ল্যাসিক করালে সাধারণত চোখ ভালো হয়ে যায়। তখন চশমা ব্যবহার করতে হবে না।তবে কোনো কোনো ক্ষেত্রে ল্যাসিক করার পরও চোখে সামান্য পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। আর চোখের যেকোনো সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভালো থাকবেন।সমস্যা: আমার বয়স ২২ বছর। আমি ছোটবেলা থেকেই রাতের অন্ধকারে দেখতে পাই না। রাতে আলোতে আমার কোনো সমস্যা হয় না।অন্যরা যেমন অন্ধকারের মধ্যেপথ চলতে পারে, আমি সেভাবে পথ চলতে পারি না। আমি ছোটবেলায় একবার চক্ষু ডাক্তারকে আমার চোখ দেখিয়েছিলাম। তিনি এর কোনো সমাধান দিতে পারেননি।আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এর কোনো সমাধান আছেকি? পত্রিকার মাধ্যমে আমার সমস্যার সমাধান জানালে খুবই উপকৃত হব।রাজীব কর্মকারপিরোজপুর।ড়পরামর্শ: রাতে অন্ধকারে চোখেদেখতে না পাওয়াটা এক ধরনের সমস্যা। সাধারণত ভিটামিন ‘এ’ এর অভাবে রোগটি হয়। একে সাধারণভাবে রাতকানা রোগ বলা হয়। আপনি হয়তো ভিটামিন ‘এ’ এর অভাবে ভুগছেন। আমাদের চোখে দুই ধরনের রিসেপ্টর থাকে। একটি রড, অন্যটি কোন। কোন-এর সাহায্যে আমরা কম আলোতে দেখতে পাই।যদি জন্মগত কারণে অথবা অন্য কোনো কারণে চোখে সেলের উপস্থিতি কম থাকে, তাহলে রাতে দেখতে সমস্যা হয় এবংআলোর সাহায্য নিয়ে চলতে হয়।একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে নিন। আপনার চোখেকোন সেলের পরিমাণ জন্মগত বা অন্য কোনো কারণে কম কি না।জন্মগত হলেচিকিৎসাবিজ্ঞানে তেমন কিছু করার নেই। আর যদি অন্য কোনো কারণের ফলে রাতের বেলায় চোখেদেখতে সমস্যা হয়, তাহলে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন বলে আশা করছি।