বিশেষজ্ঞের চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস্ট্রিকের সমস্যাপরামর্শ দিয়েছেনএ বি এম আবদুল্লাহঅধ্যাপক, মেডিসিন বিভাগবঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।সমস্যা: আমি একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ছি। বয়স ২১ বছর। ওজন ৪৮ কেজি। কয়েক বছর ধরে আমি বমির সমস্যায় ভুগছি। প্রায় সারাক্ষণই বমির বেগ হয় এবং মাঝে মধ্যে বমি হয়। খাবারে অনীহা থাকে। খাওয়ার সময় বমির ভাবটা বেশি হয়। তাই খেতে পারি না। প্রচুর ঢেকুর ওঠে। উল্লেখ্য, পেটে কোনো প্রকার ব্যথা ও জ্বালাপোড়া নেই। গলাও জ্বলে না। একজন গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞকে দেখিয়েছি। বেশ কিছু পরীক্ষা দিয়েছেন এবং বলেছেন, সামান্য গ্যাসের সমস্যা। তিনি আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দেন এবং নিয়মিত ওষুধগুলো শেষ করি। কিন্তু বমি বন্ধ হয়নি। পরে অন্য ডাক্তারদের পরামর্শে আরও কিছু ওষুধ খাই। কিন্তু তাতেও বমি ভাব দূর হয়নি। আমি এখন কী করতে পারি। আমি সব সময়ই ভয়ের মধ্যে থাকি। আমি কি আর ভালো হব না। সঞ্জীব স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।পরামর্শ: ভয় পাওয়ার তেমন কিছু নেই। আপনার রোগের লক্ষণ দেখে মনে হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা আপনার বেশ ভালো করেই আছে। যদিও এ সমস্যাগুলো খুব বেশি। জটিল নয়। আর আপনি যে মানসিক সমস্যায় ভুগছেন, এটা একেবারেই অমূলক। বেশি দুশ্চিন্তা করবেন না। আপনার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। প্রথমেই পুরো পেটের আলট্রাসনোগ্রাম করান এবং ট্যাবলেট সানজিট একটি করে রাতে এবং ট্যাবলেট ম্যাপ্রপ্রো-২০ মিলিগ্রাম সকালে-রাতে একটি করে এক মাস সেবন করুন। এতেই ভালো হয়ে যাওয়ার কথা। আর যদি আপনার বর্তমান অবস্থার কোনো উন্নতি না হয়, তাহলে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন ও পরামর্শ নিন। ভালো হয়ে যাবেন আশা কর। গলার সমস্যাপরামর্শ দিয়েছেনআবুল হাসনাত জোয়ারদারঅধ্যাপক, নাক, কান ও গলা বিশেষজ্ঞবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।সমস্যা: আমার বয়স ২৯ বছর। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি। আমার প্রধান সমস্যা হলো, গলার আলজিহ্বার পাসের নরম তালুতে দুই পাশে দুটি গুটির মতো দেখা যায়। তা থেকে এক ধরনের হলুদ ধরনের ময়লা বের হয়। যখন ময়লা বের হয়ে আসে, তখন টিপ দিলে হাতে মিশে যায় এবং তা থেকে দুগর্ন্ধ বের হয় এবং গুটির মধ্যে ময়লা জমে থাকে। প্রতিদিন ময়লা বের হয় না। মাঝেমধ্যে নিজে থেকেই বের হয়। সব সময় মনে হয়, গলায় কিছু আটকে আছে। এমনিতে কোনো সমস্যা হয় না। তবে মুখে দুর্গন্ধ থাকে। ব্রাশ করলেও কয়েক ঘণ্টা পর আবার দুর্গন্ধ হয়ে যায়। আমার অনেক দিন ধরেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। রাতে গলার আওয়াজ ভেঙে যায়। এ সমস্যার সমাধান কী?নাম প্রকাশে অনিচ্ছুকবগুড়া।পরামর্শ: লক্ষণ দেখে মনে হচ্ছে, আপনার গলায় ক্রনিক টনসিলাইটিস ধরনের রোগ আছে। এ রোগে টনসিলে এক রকম দুর্গন্ধযুক্ত ময়লা আসতে পারে। এ ছাড়া টনসিলে কেরাটোসিস নামের রোগেও সাদা ও হলদে ময়লা দেখা যায়। ক্রনিক টনসিলাইটিসের চিকিৎসা হলো টসলিলেকটসি বা টনসিল কেটে ফেলে দেওয়া।সঠিক পরীক্ষা-নিরীক্ষা করে টসলিলেকটসি করাতে পারেন। আপনি যেকোনো হাসপাতাল থেকে এ অপারেশন করাতে পারেন। আর গ্যাসট্রিকের সমস্যার কারণেও রাতে স্বরযন্ত্রে সমস্যা হতে পারে। রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে খাবেন এবং মসলাযুক্ত খাবার পরিহার করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের কাছে গিয়ে সরাসরি পরামর্শ নিন।