বিশেষজ্ঞের চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্বকের সমস্যাপরামর্শ দিয়েছেনসৈয়দ আফজালুল করিমচর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকাসমস্যা: আমার বয়স ১৯ বছর। উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন ৭২ কেজি। কিছু দিন ধরে আমার কাঁধের কাছাকাছি ও কোমরে সাদা ফাটা ফাটা দাগ দেখা দিয়েছে এবং দাগগুলো অনেক জায়গাজুড়ে ছড়িয়ে গেছে। দেখতে খুব খারাপ লাগে। এ কারণে সব সময় শার্ট পরে থাকি। খুবই মানসিক অশান্তিতে আছি। কী করলে দাগগুলো চলে যাবে।নাম-ঠিকানা পাওয়া যায়নি।সমাধান: আপনার শরীরে যে দাগগুলো হয়েছে, এটাকে ইলাসটেরিয়া ডিসনেমিয়া বলে। সাধারণত ছেলেদের বাড়ন্ত বয়সে এটি বেশি দেখা যায়। এ ছাড়া সমস্যাটি হরমনজনিত কারণেও হতে পারে। আক্রান্ত স্থানের ত্বকে কোলাজেন কমে গেলে এ রকম হয়। এ ক্ষেত্রে টেরিটিনরেন ক্রিম ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। তার পরও না কমলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।কানের সমস্যাপরামর্শ দিয়েছেনআবুল হাসনাত জোয়ারদারনাক, কান ও গলা বিশেষজ্ঞবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকাসমস্যা: আমার বয়স ২২ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কয়েক বছর আগে কানে আঘাত পাই এবং কানের পর্দা ফেটে গিয়ে রক্ত পড়ে। কান বন্ধ ভাব হয়। বেশ কয়েকবার ইএনটি চিকিৎসক দেখাই। কিন্তু কানে বন্ধ ভাব কিছুটা রয়ে যায় এবং কানে কম শুনি। এখনো মাঝেমধ্যে ঝিঁঝিঁ করে কানে। কী করলে উপকার পাব?নাম-ঠিকানা পাওয়া যায়নি।সমাধান: আঘাত পেয়ে কানে কম শোনার ঘটনা এ দেশে প্রচুর। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক কারণে কানের পর্দা ফেটে যেতে পারে। এসব আঘাতে কানের পর্দা ফাটার সঙ্গে বহিঃকর্ণের আবরণ ছিঁড়ে যাওয়া। মধ্যকর্ণের অস্থির বন্ধন ছিন্ন হওয়া এবং অন্তঃকর্ণের স্নায়ুকোষের আকার্যকারিতা দেখা দিতে পারে। আঘাতের তীব্রতার ওপর ক্ষতি নির্ভর করে। ফেটে যাওয়া কানের পর্দার আকার বড় হলে বা কানে ইনফেকশন হলে কানের পর্দা নিজ থেকে জোড়া লাগতে চায় না। আঘাতের তিন থেকে ছয় মাসের মধ্যে পর্দা নিজ থেকে জোড়া না লাগলে অপারেশন করে জোড়া লাগানো যায়। এ ক্ষেত্রে শ্রবণশক্তি স্বাভাবিক হয়ে যায়। আপনার কানে এখনো কম শোনা ঝিঁঝিঁ শব্দ থাকায় মনে হচ্ছে কানের পর্দায় ফাটা আছে। অপারেশন করিয়ে নিলে শ্রবণের উন্নতি ও ঝিঁঝিঁ ভাব চলে যাবে আশা করছি।চোখের সমস্যাপরামর্শ দিয়েছেনমো. শফিকুল ইসলামচক্ষুবিশেষজ্ঞ, অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগবঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।সমস্যা: আমি সরকারি এমএম কলেজ, যশোর গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। প্রায় এক বছর ধরে ঘুম থেকে ওঠার পর চোখে ময়লা দেখতে পাই, যা খুবই বিরক্তিকর। রাতে সাড়ে পাঁচ ঘণ্টা থেকে ছয় ঘণ্টা ঘুমাই। মনে করতাম, বাইরের ধূলিকণা চোখে পড়ে, সে জন্য সমস্যা হয়। আমি কোনো চিকিৎসকের শরণাপন্ন হইনি। প্রায় তিন মাস ধরে ডে-নাইট চশমা ব্যবহার করছি। এতে কিছুটা কমেছে। পড়ার সময় খালি চোখে থাকি। সম্পূর্ণভাবে চোখ পরিষ্কার রাখার পরামর্শ দেবেন আশা করি। আসাদ, সরকারি এমএম কলেজ, যশোর। সমাধান: আপনি জানিয়েছেন, আপনার চোখে নিয়মিত ময়লা হচ্ছে। অনেক সময় চোখের পাতার গোড়া অপরিচ্ছন্ন থাকলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার চোখের ঝিল্লিতে ইনফেকশন থাকলেও তা হতে পারে। আপনি এ সমস্যা উপশমের জন্য উভয় চোখের পাতার চুলের গোড়া প্রতিদিন সকালে কুসুম গরম জলে কটন বাড ভিজিয়ে তা দিয়ে পরিষ্কার করতে পারেন। এ কাজটি নিয়মিত অন্ততপক্ষে তিন মাস করতে হবে। রাতে ঘুমানোর আগে টেরামাইসিন চোখের মলম উভয় চোখে লাগাবেন। দেড় মাসের ভেতর উপকার পাওয়ার কথা। যদি দেড় মাসে আপনার সমস্যার উপশম হয়, তাহলে টেরামাইসিন বন্ধ করে দেবেন, কিন্তু পাতার চুলের গোড়া পরিষ্কারের কাজটি চালিয়ে যাবেন। এর পরও সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।