অধ্যাপক, দন্ত সংযোজন বিভাগঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালসমস্যা: আমার বয়স ২২ বছর। একটি কলেজে পড়াশোনা করছি। আমার সামনের সারির সব দাঁত সোজা হলেও পাশের একটি দাঁত ভেতরের দিকে চাপানো।প্রায়পাঁচ বছর আগে আমি একজন ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম।তিনি আমাকে পরামর্শদিয়েছিলেন, ভেতরের দাঁতটি উঠিয়েক্যাপ অথবা স্থায়ী দাঁত লাগাতে। তখন ভেতরের দাঁত উঠিয়ে ক্যাপ অথবা স্থায়ী দাঁত লাগানোর পরামর্শটি আমার পছন্দ হয়নি। তাই ওপরের ফাঁকা জায়গায় আমি ফিলিং করেছিলাম। এখন আমি দাঁতের ফিলিং ছুটিয়েস্থায়ীভাবে দাঁত ঠিক করতে চাই। সে ক্ষেত্রে আমি যদি ভেতরের দাঁত উঠিয়ে ক্যাপ অথবা স্থায়ী দাঁত লাগাই তবে কি তা দেখতে অন্যান্য দাঁতের মতো লাগবে? ভেতরের দাঁত ওঠানোর ফলে অন্যান্য দাঁতের কোনো সমস্যা হবে? আর ক্যাপ অথবা স্থায়ী দাঁত কি কোনো নির্দিষ্ট সময় পর খুলে যাবে নাকি সব সময় একই অবস্থায়থাকবে? আমি একটি স্থায়ী সমাধান চাচ্ছি। উপরক্ত প্রশ্নগুলোর উত্তর ও পরামর্শ দিলে উপকৃত হব। একটি কথা, ক্যাপ অথবা স্থায়ীদাঁত লাগানোর খরচ কত? চাঁদনীগুলশান, ঢাকা।সমাধান: এই সমস্যা সমাধানে আপনি অর্থোডেনটিকস চিকিৎসা নিতে পারে। এই পদ্ধতিতে দাঁত স্বাভাবিক অবস্থানে যেতে একটু সময়লাগবে।দাঁত ফেলে দিয়ে ইমপ্লান্ট করিয়ে নিতে পারেন। এই চিকিৎসা একটু ব্যয়বহুল। আরেকটা পদ্ধতি আছে, দাঁতটি ছোট করে কেটে ক্যাপ করিয়ে নিন। তাতেও সমস্যার সমাধান হবে। আপনি জানতে চেয়েছিলেন এই কৃত্রিম দাঁতগুলো অন্যান্য দাঁতগুলোর মতো হবে কি না।এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনার দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে তৈরি হবে এ দাঁত। আর অবশ্যই এ কাজ করতে একজন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।