বিশেষজ্ঞের চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, মেডিসিন বিভাগ; ডিন, মেডিসিন অনুষদবঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ঢাকা।সমস্যা: আমার বয়স ২০ বছর। ওজন ৪২ কেজি। স্নাতক পর্যায়ে পড়াশোনা করছি। কয়েক বছর ধরে বমির সমস্যায় ভুগছি। প্রায় সারাক্ষণ বমির বেগ হয় এবং প্রায়ই বমি হয়। ভাত বা খাবার মুখে দিলেই বমির বেগ শুরু হয়। এজন্য ঠিকমত খেতে পারি না, খেতে ইচ্ছেও হয় না। মাঝে মধ্যেই ঢেকুর উঠতে থাকে। পেটে কোন প্রকার ব্যথা বা জ্বালাপোড়া নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কিছু ওষুধ খেয়েছি, কোন কাজ হয়নি। আমি কি আবার সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। রফিকুল ইসলাম, টাঙ্গাইল।পরামর্শ: আপনার রোগের লক্ষণ থেকে মনে হচ্ছে গ্যাস্টিকের সমস্যা বেশ ভালো ভাবেই আছে। আপনার মানসিক দুশ্চিন্তা রয়েছে খুব বেশি। যদিও রোগগুলো খুব বেশি জটিল না। অযথা চিন্তা করবেন না। তবে আপনার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। আপাতত পুরো পেটের আল্ট্রাসনোগ্রাম করলে এবং ট্যাবলেট ফ্রানজিট একটি করে রাতে ও ট্যাবলেট ম্যাক্সপ্রো-২০ মিলিগ্রাম সকালে রাতে একটি করে এক মাস সেবন করুন। এতে আপনার বর্তমান অবস্থার কোনো উন্নতি না হলে মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।