বিশেষজ্ঞের চেম্বার থেকে
ত্বকের সমস্যাপরামর্শ দিয়েছেনরাশেদ মোহাম্মদ খানত্বকবিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপকশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসমস্যা: আমার বয়স ২৫ বছর। উচ্চতা সাড়ে ৫ ফুট এবং ওজন ৫৮ কেজি। আমি ধূমপান করি না। অথচ আমার ঠোঁটের রং কালো। ঠোঁট দেখলে মনে হয় আমার ধূমপানের অভ্যাস আছে। এর জন্য বন্ধুমহলে আমাকে লজ্জা পেতে হয়। এখানে উল্লেখ্য, আমার দাঁতের গোড়ার মাংসও দেখতে কালো দেখায়। দাঁতের কোনো সমস্যা নেই বা মুখে কোনো দুর্গন্ধ হয় না। এ অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি? জানালে উপকৃত হব। আমি এখনো কোনো চিকিৎসকের শরণাপন্ন হইনি। প্রকাশ, খড়কি, যশোর। সমাধান: জন্মগতভাবেই ঠোঁটের রং কালো হতে পারে, আবার কখনো কখনো হরমোনের প্রভাবেও ঠোঁট ও মাড়ির রং কালো হয়ে যায়। আবার রঙিন টুথপেস্ট, কমলার খোসার রস কিংবা আমের কষ লেগেও ঠোঁট কালো হতে পারে। এসব কারণে যদি ঠোঁট কালো হয়ে থাকে, তবে এগুলো এড়িয়ে চলুন। দাঁত মাজার সময় ব্যবহার করুন সাদা রঙের পেস্ট। আর হরমোনজনিত কারণে হলে পরীক্ষা করে দেখতে হবে আগে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র। তাই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। চোখের সমস্যাপরামর্শ দিয়েছেনমো. শফিকুলইসলামঅধ্যাপক, চক্ষু বিভাগবঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকাসমস্যা: আমি দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছি। প্রায় ১৪ বছর ধরে কম্পিউটারে কাজ করছি। আগে আমি চশমা ব্যবহার করতাম। তখন আমার দুই চোখের পাওয়ার ছিল -.২৫। বর্তমানে চশমা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। এখন আমার সমস্যা হচ্ছে—আমি এক দৃষ্টিতে পত্রিকার দিকে তাকিয়ে পড়তে পারি না। চোখে ঝাপসা লাগে এবং চোখ গুলিয়ে আসে। মাঝেমধ্যে ডান চোখে হালকা ব্যথা অনুভব করি ও চোখ জ্বালাপোড়া করে। আমার ডান চোখটি বাম চোখ থেকে অল্প পরিমাণ ভেতরে ঢুকে গেছে। অনেক সময় কপালে ব্যথা অনুভব করি। কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে থাকলে ব্যথাটা আপনিআপনি সেরে যায়। আমি দূরের কয়েক গজ সামনের জিনিসও ঝাপসা দেখি। এখন আমার কী করা উচিত? কী করলে আমি এ সমস্যা থেকে সমাধান পেতে পারি। আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর।সমাধান: আপনি আগে -.২৫ পাওয়ারের যে চশমা ব্যবহার করতেন, এটা এমন গুরুত্বপূর্ণ পাওয়ার ছিল না। এখন দূরের জিনিস যে ঝাপসা দেখছেন, এটা নির্দেশ করে যে আপনার চোখের পাওয়ার পরিবর্তন হয়েছে। চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় পাওয়ারের চশমা ব্যবহার করলে দূরের জিনিস আর ঝাপসা দেখবেন না এবং ব্যথাটাও সেরে যাবে। আর কম্পিউটারে একটানা কাজ না করে চোখকে মাঝেমধ্যে বিশ্রাম দিন। আর চক্ষু পরীক্ষার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিন।