চক্ষু বিশেষজ্ঞ, অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।সমস্যা: আমি সাড়ে তিন বছর ধরে মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করি। এখন আমার চশমার পাওয়ার ২ দশমিক ২৫। শুনেছি, যত দিন বেঁচে থাকব, তত দিন চশমা পরতে হবে, এমনকি দিন দিন চশমার পাওয়ার বাড়াতে হবে। এর থেকে নাকি নিস্তার নেই। আমি এখন জানতে চাই, আমার জানাটা কি ভুল। এর কোনো চিকিৎসা নেই? চিকিৎসা না থাকলে চোখে লেন্স ব্যবহার করলে কি চোখের কোনো ক্ষতি হবে?হুমায়রা আক্তারমীরসরাই, চট্টগ্রামপরামর্শ: আপনার জানাটা ভুল নয়। তবে সারা জীবন চশমা ব্যবহারের ব্যাপারে বিচলিত হওয়ার কিছু নেই। আর চোখের পাওয়ার দিন দিন বাড়ে—এটা ঠিক নয়। সাধারণত ২৫ বছর পর চোখের পাওয়ার খুব একটা বাড়ে না। তবে লেন্স ব্যবহারের চেয়ে লেজার সার্জারি উত্তম। একে ল্যাসিক বলে। চোখে ল্যাসিক করালে সাধারণত চোখ ভালো হয়ে যায়। তখন আর চশমা পরতে হয় না।