বিশেষজ্ঞের চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানপ্রিভেন্টিভ অ্যান্ড চিলড্রেন ডেন্টিস্ট, ডেন্টাল অনুষদবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।সমস্যা: আমার মেয়ের বয়স সাত বছর। ছয় মাস আগে নিচের সামনের দুটি দাঁত পড়ে নতুন দুটি দাঁত উঠেছে। কিন্তু দাঁত দুটি পাশের দাঁতের সঙ্গে বাঁকা হয়ে ভেতরের দিকে উঠছে। বাচ্চার এই দাঁত সোজা করতে আমার কী করণীয়?নাম প্রকাশে অনিচ্ছুক।সমাধান: সাধারণত দুধের দাঁত সময়ের তুলনায় একটু দেরিতে পড়লে নতুন দাঁতগুলো একটু ভেতর দিকে ওঠে। এতে চিন্তার কিছু নেই। বাচ্চাকে বলবেন, ওর জিভ দিয়ে দাঁত দুটিকে প্রায়ই সামনের দিকে ধাক্কা দিতে। তাতেই বেশির ভাগ সময়েই এ ধরনের দাঁতগুলো ঠিক ঠিক অবস্থায় চলে আসে। যদি কোনো কারণে তেমনভাবে না আসে, তাহলে ১২ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একজন অর্থোডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। চিকিৎসার মাধ্যমে অবশ্যই দাঁত সঠিক অবস্থানে আনা সম্ভব, যদিও বেশির ভাগ ক্ষেত্রেই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।