বিশেষজ্ঞের মতামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলরুবা আফরোজঅধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়মধ্যবয়সী কিংবা স্বামী নেই এমন নারীদের বন্ধুত্ব সমাজ ভালোভাবে নেয় না। সেটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্তানদের প্রভাবিত করে। ফলে মায়ের সঙ্গে তাদের আচরণ বদলে যায়। তবে এটাও ঠিক যে যেহেতু আমরা সমাজকে বাদ দিয়ে কিছু ভাবতে পারি না, সে কারণে মধ্যবয়সে বা স্বামী নেই এমন নারীরা বিশেষ একজন বন্ধু না করে কয়েকজন বন্ধু মিলে একটি দল করতে পারেন। নিজেকে বুঝতে হবে সবার আগে। মনের ওপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয়। সন্তানেরা বড় হওয়ার পর আলাদা জগতের বাসিন্দা হয়ে যায়। মাকে তারা নানা ব্যস্ততার কারণে সময় দিতে পারে না। আর সেই নারীও তো সব কথা, আবেগ সন্তানদের সঙ্গে ভাগ করে নিতে পারেন না। তখন সত্যিকারের বন্ধু, নিঃসঙ্গতার সঙ্গী প্রয়োজন হয়ে পড়ে। তাঁর বয়সের কেউই হয়তো এটা বুঝতে পারবেন। মা হলেও তিনি একজন মানুষ। ঘুরতে নিয়ে গেলে, সময় দিলেই যে তাঁর একাকিত্ব কমে যাবে তা নয়। তার কিছু মানসিক চাহিদা থাকতে পারে। এটি সন্তানদের ভুলে গেলে চলবে না। মা হিসেবে তিনিও তাঁর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আত্মগ্লানিতে ভোগেন। অনেকে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এসব ক্ষেত্রে সন্তানদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করা উচিত, যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। মাহবুবা নাসরীনঅধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়নারীর বন্ধুত্ব এখনো আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে আমরা উদারতার পরিচয় দিতে পারি না। যদি তিনি মধ্যবয়সী স্বামী নেই এমন নারী হন, তাহলে তো কথাই নেই। বয়ঃসন্ধিকালের একজন কিশোরীর মতো তাঁর সঙ্গে আচরণ করা হয়। সব ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়। যেন তিনি পৃথিবীতে নতুন এসেছেন। যার স্বামী নেই তাঁর কোনো ছেলেবন্ধু থাকবে না—এমনটাই নীতি হয়ে আসছে। এর কোনো ব্যাপক পরিবর্তন হয়নি। তাঁর কোনো ব্যক্তিস্বাধীনতা থাকে না। সবার পছন্দ-অপছন্দ বুঝে তাঁকে চলতে হয়, এমনকি তাঁর সন্তানদেরও। তারা ভাবে মায়ের বন্ধু হলে তিনি পর হয়ে যাবেন, এটি ঠিক নয়। সামাজিক মানুষ হিসেবে তাঁর কিছু অধিকার রয়েছে। তবে সেই নারীকে এটিও খেয়াল রাখতে হবে যে তাঁর এই বন্ধুত্বের কারণে অন্য কারও কোনো ক্ষতি হচ্ছে কি না। এ জন্য সম্পর্ক তৈরিতে সচেতন হতে হবে। তাঁকে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে তিনি একা। তাঁর স্বামী নেই। তাঁর কোনো বন্ধু থাকতে পারে না। এতে হিতে বিপরীতও হতে পারে।