বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দশকের অর্থনৈতিক সমৃদ্ধির পর জাপানকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো চীন। আজ সোমবার সরকারের প্রকাশিত উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।দ্বিতীয় কোয়ার্টারে জাপানের অর্থনৈতিক পরিমাপ ছিল প্রায় ১.২৮ ট্রিলিয়ন ডলার। জাপানকে পেছনে ফেলে চীনের অর্থনৈতিক পরিমাপ দাঁড়িয়েছে ১.৩৩ ট্রিলিয়ন ডলারে। প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের ২০০৯ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ১৪ ট্রিলিয়ন ডলার।বিশ্ব মানচিত্রে চীনের প্রাধান্য যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে—এটা আগেই অনুমান করা হচ্ছিল। এখন প্রমাণিত হলো যে, চীনকে নতুন অর্থনৈতিক পরাশক্তি হিসেবেই গণ্য করতে হবে সারা বিশ্বের। নিউইয়র্ক টাইমস