বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আজ শুক্রবার শুরু হয়েছে। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। লাখো মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর শিল্প শহর টঙ্গী। দুপুরে জুমার নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি।পুরো মাঠের ৩৩টি খিত্তায় জেলাওয়ারি তাবলিগ জামাতের মুসল্লিরা গতকাল বৃহস্পতিবার রাত থেকে অবস্থান নিয়েছেন।আজ সকাল থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। তিন দিনব্যাপী এ সমাবেশে আসা মুসল্লিদের জন্য টঙ্গীর তুরাগ নদের তীরে ১৬০ একর খোলা জমিনের ওপর বিশাল চটের শামিয়ানা তৈরি করা হয়েছে। আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।বিশ্ব ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। নিরাপত্তা: ইজতেমা ময়দানসহ শিল্প শহর টঙ্গী ও আশপাশের এলাকাকে নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হয়েছে। ইজতেমা মাঠের নিরাপত্তার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠের প্রবেশপথগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে শরীর তল্লাশি করা হচ্ছে। প্রবেশদ্বারগুলোতে ইজতেমার আয়োজকদের পক্ষ থেকেও পৃথক নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।ফ্রি চিকিত্সা ক্যাম্প: সরকারি-বেসরকারি পর্যায়ে ৪৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং টঙ্গী সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ১২টি অ্যাম্বুলেন্স জরুরি ভিত্তিতে রোগীদের আনা-নেওয়ার জন্য রাখা হয়েছে। গতকাল থেকেই সরকারি-বেসরকারি পর্যায়ের প্রায় সবগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হয়েছে। এসব মেডিকেল ক্যাম্প থেকে মুসল্লিদের চিকিেসবা ও ওষুধপত্র বিনা মূল্যে দেওয়া হচ্ছে।