বিশ্ব খাদ্যমূল্যের সামান্য দরপতন ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, গত আট মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব খাদ্যমূল্যের সামান্য দরপতন ঘটেছে কিন্তু এই দরপতন থেকে এ ধারণা করা যায় না যে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির সাম্প্রতিক ধারা কেটে গেছে।বৃহস্পতিবার একটি প্রতিবেদনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, ২০১১ সালের মার্চ মাসে গড় খাদ্যসূচক ছিল ২৩০ পয়েন্ট, যা ফেব্রুয়ারির চেয়ে ২ দশমিক ৯ শতাংশ কম কিন্তু ২০১০ সালের মার্চ থেকে তা এখনো ৩৭ শতাংশ বেশি।সংস্থাটির বাণিজ্য ও বিপণন বিভাগের পরিচালক ডেভিড হালাম বলেছেন, এই নিম্নগামিতা গত আট মাসের ধারাবাহিক দরবৃদ্ধির ক্ষেত্রে সন্তোষজনক বিরতি এনেছে।পাশাপাশি হালাম বলেছেন, এর অনেক কিছু নির্ভর করছে নতুন পরিকল্পনার ওপর। রাজনৈতিক অস্থিরতার কারণে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে তেলের মূল্যবৃদ্ধি এবং ভূমিকম্পে জাপানের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এপি।