প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ, নাটক সরণি ও সোহরাওয়ার্দী উদ্যান গতকাল মঙ্গলবার বিকেলে সরব হয়ে ওঠে নাট্যকর্মীদের কলরবে। তাঁরা মেতে ওঠেন আনন্দ শোভাযাত্রায়। গায়ে ছিল রংবেরঙের পোশাক। নেচে-গেয়ে তাঁরা জানিয়ে দিলেন, দিনটি ছিল তাঁদের। আনন্দ শোভাযাত্রা, আলোচনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীতে উদ্যাপিত হলো বিশ্ব নাট্য দিবস। নাট্যচর্চার মাধ্যমে সকল দুঃশাসন, কুসংস্কার, কূপমণ্ডূকতা, সাম্প্রদায়িকতা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করলেন নাট্যকর্মীরা। আর সে কথাই বেরিয়ে এল আমেরিকান নাট্যকার নির্দেশক জন মালকোভিচের দেওয়া এবারের বিশ্ব নাট্য দিবসের বাণীতেও।