বিশ্ব নাট্য দিবসে পদক্ষেপের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার নাট্য সংগঠন পদক্ষেপের উদ্যোগে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ২৮ মার্চ একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন কবি সরোজ দেব, মামুন মিজান, মাহফুজুল ইসলাম, মাহবুবুর রহমান, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আমিন প্রমুখ। শেষে শাহ আলম বাবলু রচিত ও জান্নাতুল ফেরদৌস নির্দেশিত নাটক আশার আলো মঞ্চস্থ হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কাইয়ুম, সোহেল, তপু, সালাম, আকবর, তিলক, ললিতা, জাহাঙ্গীর, মিল্টন, লিখন, আকাশ, হারুন, রিমু, জীবেশ, মিন্টু প্রমুখ।স্প্যানসের জাগরণের গানগাইবান্ধার পৌর পার্কে অবস্থিত বিজয়স্তম্ভ চত্বরে ২৯ মার্চ অনুষ্ঠিত হয় জাগরণের গান। জেলার অন্যতম ব্যান্ড দল স্প্যানস এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে গান গেয়ে শোনান স্প্যানসের লিডার সাজ্জাদ জহির, আমিনুল হক, আরিফ আহমেদ, শাকিল, রাগিব হাসান, সন্তু, শুভ, আবদুর রউফ প্রমুখ।