বিশ্ব ফোরামে সমতাভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায় ও সমতাভিত্তিক নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেন বেসরকারি আন্তর্জাতিক ফোরামের শীর্ষ সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিরা। গত রোববার শুরু হওয়া এই সম্মেলনে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সংগঠন ছাড়াও বিশ্বনেতাদের মধ্যে এসেছেন বলিভিয়ার বর্তমান প্রেসিডেন্ট এভো মোরালেস, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট সিলভা ডি লুলা। রাষ্ট্রক্ষমতায় থেকেও তাঁরা আমজনতার কথা শুনতে এসেছেন, তাঁদের সঙ্গে মিশেছেন তাঁদেরই একজন হয়ে।উল্লেখযোগ্য সংগঠন হলো জুবিলি সাউথ, আরিনা, সাফি, এলডিসি ওয়াচ, এশিয়া প্যাসিফিক মুভমেন্ট অন ডেবট অ্যান্ড ডেভেলপমেন্ট। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ব্র্যাক, নবধারা, অঙ্গীকার বাংলাদেশ ও অ্যাকশন এইড বাংলাদেশ।গতকাল সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল আফ্রিকা। এই মহাদেশের ১২টি দেশ থেকে বাসে করে হাজার হাজার প্রতিনিধি এই সম্মেলনে আসেন। প্রতিনিধিরা আফ্রিকার আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, এক দশক আগে ব্রাজিলের পোর্টে অ্যালেসরে শহরে যাত্রা শুরু করা এই ফোরামের মূল স্লোগান ছিল ‘আদার ওয়ার্ল্ড ইজ পসিবল।’সম্মেলনে আগত প্রতিনিধিরা বলেছেন, ‘দারিদ্র্য ও শোষণমুক্ত একটি নতুন পৃথিবী গড়ে তোলা অসম্ভব নয়। এটি আমাদের স্বপ্ন ও অঙ্গীকার।