বিশ্ব বাজারে চাল, গম, ভুট্টা ও সয়াবিনের দাম প্রায় অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল মঙ্গলবার গম, ভুট্টা ও সয়াবিনের দাম প্রায় অপরিবর্তিত ছিল। ব্যবসায়ীরা মূলত যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে ১০ মার্চে প্রকাশিতব্য একটি মাসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। প্রতিবেদনে থাকবে ২০০৯-১০ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ও বিশ্বে খাদ্যশস্যের সরবরাহ ও চাহিদা-সম্পর্কিত আনুমানিক পরিমাণ। শিকাগো বোর্ড অব ট্রেডে গতকাল মঙ্গলবার এক বুশেল গমের দাম ছিল ৪.৯২০০ ডলার, ভুট্টা ৩.৭০৫০ ডলার ও সয়াবিন ৯.৫৪২৫ ডলার এবং প্রতি ১০০ কিলোগ্রাম চালের দাম ছিল ১৩.৩৯০০ ডলার।এদিকে ভারতের বাজারে গতকাল প্রতি ১০০ কেজি দেশি গম বিক্রি হয়েছে এক হাজার ৭৪০ থেকে দুই হাজার ১২৫ রুপিতে, প্রতি ১০ কেজি আটার দাম ছিল ১৯০ রুপি এবং প্রতি ব্যাগ ময়দা বিক্রি হয়েছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ রুপিতে। প্রতি ১০০ কেজি সাধারণ বাসমতী চালের দাম ছিল পাঁচ হাজার ৪০০ থেকে পাঁচ হাজার ৫০০ রুপি, পারমাল চাল এক হাজার ৬২৫ থেকে এক হাজার ৮৫০ রুপি, সেলা চাল এক হাজার ৯৫০ থেকে দুই হাজার ৫০ রুপি এবং আইআর-৮ চাল এক হাজার ৫০০ থেকে এক হাজার ৫২৫ রুপি। প্রতি ১০০ কেজি ছোলা বিক্রি হয় দুই হাজার ১৫০ থেকে দুই হাজার ১৮০ রুপিতে। সূত্র: রয়টার্স