বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ঢাকায় আসছেন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান মার্গারেট চ্যান দুই দিনের সফরে কাল রোববার ঢাকায় আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। পাশাপাশি তিনি ঢাকার বাইরে সফরের সময় আইলায় বিধ্বস্ত এলাকা ও ক্ষুদ্রঋণ প্রকল্প দেখতে যাবেন।মার্গারেট চ্যান আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করতে যাবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতার পাশাপাশি আগামী বছর জেনেভায় ডব্লিউএইচওর আয়োজিত ওয়ার্ল্ড হ্যালথ অ্যাসেম্বলিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন।ঢাকা সফরের সময় মার্গারেট চ্যান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করবেন।