বিশ্বকবির সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জম্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জয়পুরহাটের আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রীদের সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ‘আপন হতে বাইরে দাঁড়া’, ‘যদি তোর ডাক শুনে কেউ’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।