বিশ্বকাপ আয়োজনে ৩৫০ কোটি টাকা ব্যয়ের হিসাব দাবি গয়েশ্বরের
বিশ্বকাপ আয়োজনে সাড়ে ৩৫০ কোটি টাকা ব্যয়ের হিসাব চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, কোথায় কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, স্বচ্ছতার স্বার্থে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘সংবাদপত্রের স্বাধীনতা ও মাহমুদুর রহমান: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। গয়েশ্বর চন্দ্র দাবি করেন, উদ্বোধনী অনুষ্ঠানে কোনো কিছুই পরিকল্পিতভাবে হয়নি। দেশের সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিষয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপন করা হয়নি। সাজ-সজ্জায়ও রুচিবোধের অভাব ছিলও। এমনকি গান পরিবেশনেও কোনো আকর্ষণ ছিল না। বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্বকাপ খেলা চলাকালে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মসূচি দেবে না বিএনপি। তবে বিশ্বকাপ খেলা শেষ হলে আমাদের নিজস্ব খেলা শুরু হবে।’স্থায়ী কমিটির আরেক সদস্য মাহাবুবুর রহমান বলেন,বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছে, তা দেশ ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। তিনি বলেন, ‘আমরা জিততে পারি। আমরা জিতব।’জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মেহবুব রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ,