বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে নানামাত্রিক কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনকার এসএমএস কুইজের ড্র হয় তার পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটারেরা। আজ ছাপা হলো ১৯ ফেব্রুয়ারি ছাপা হওয়া দুটি এসএমএস কুইজের ফলাফল। দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য ক্রিকেটার তুষার ইমরান। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, অংশগ্রহণের পরদিন যে নাম্বার থেকে এসএমএস পাঠানো হয়েছে, সেই নাম্বার খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপর সেই মোবাইল নাম্বারেই বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াই সাড়া দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াই সাড়া দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোন ও সাত সেট এনার্জি সেভিং লাইট। এই কুইজের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারির কুইজে যাঁরা বিজয়ী হয়েছেন:ঢাকা বিভাগল্যাপটপ জিতেছেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শওকত আলী মোল্লাহ। মোবাইল ফোনসেট পাচ্ছেন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির উত্তরা অফিসে কর্মরত মো. তারিকুল ইসলাম। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন নারায়ণগঞ্জ কলেজ রোডের মো. রিয়াজুল ইসলাম। তিনি পেশায় একজন শিক্ষার্থী।চট্টগ্রাম বিভাগ ল্যাপটপ জিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহিনুর হোসেন চৌধুরী। তিনি বর্তমানে ঢাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মোবাইল ফোনসেট পাচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের জয় পাটোয়ারী। এক সেট সিএফএফ বাল্ব পাচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জের মো. আশরাফুল। তিনি বর্তমানে ৯৯ আরামবাগে থাকেন।রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার মো. মোস্তাফিজুর রহমান। কুমিল্লার বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের উপসহকারী প্রকৌশলী। একটি মোবাইল ফোনসেট পাচ্ছেন রংপুর স্টেশন রোডের জীবন বিকাশ। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন। এক সেট এনার্জি সেভিং লাইট পাচ্ছেন বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা দাস। সিলেট বিভাগসিলেট বিভাগের ল্যাপটপ জিতেছেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. শাহদাত হোসেন। একটি মোবাইল ফোনসেট পাচ্ছেন সিলেট এমসি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রশিদ। এক সেট এনার্জি সেভিং লাইট পাচ্ছেন সিলেট এমসি কলেজের ছাত্র লিটন দেব। তিনি চালিবন্দর এলাকায় থাকেন।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে ল্যাপটপ পাচ্ছেন কুষ্টিয়ার আড়োয়াপাড়ার রাজু আহমেদ। তিনি ডেনিশ কনডেনসড মিল্কে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। একটি মোবাইল ফোনসেট জিতেছেন খুলনা বিএল কলেজের শিক্ষার্থী বি এল হালদার। তিনি খুলনার দৌলতপুর এলাকায় থাকেন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন খুলনার দৌলতপুরের ব্যবসায়ী আকাশ মাহমুদ। বরিশাল বিভাগবরিশালে ল্যাপটপ জিতেছেন বরিশাল পুলিশ লাইন এলাকার জিয়াউর রহমান। দ্বিতীয় পুরস্কার জিতেছেন বরিশালের নতুল্লাবাদের আব্দুল্লাহ আল মামুন। তিনি ঠিকাদারি ব্যবসা করেন। এক সেট এনার্জি সেভিং লাইট পাচ্ছেন পিরোজপুর সদর রোডের তাপস ভট্টাচার্য। রংপুর বিভাগরংপুরে ল্যাপটপ জিতেছেন নীলফামারীর কলেজপাড়ার মো. এহসানুজ্জামান। তিনি বর্তমানে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেবেন। একটি মোবাইল ফোনসেট জিতেছেন দিনাজপুরের হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিতাভ পাল। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী বৃষ্টি দাস। ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত রোববার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য ক্রিকেটার তুষার ইমরান। বিশেষ পুরস্কার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দুটি টিকিট পেয়েছেন ফারজানা রহমান ও মুনমুন আক্তার। ফারজানা মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষার্থী। মুনমুন আক্তার মতিঝিল আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ফারজানা আক্তার মতিঝিল আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনকার পুরস্কারে একটি আইপিএস জিতেছেন পলওয়েল সুপার মার্কেটের ব্যবসায়ী মো. আসাদুজ্জামান শাকিল। এ ছাড়া সাকিব আল হাসানের অটোগ্রাফসহ পাঁচটি স্মারক ব্যাট পেয়েছেন যথাক্রমে হবিগঞ্জের রাজীব ঘোষ, সাভার থানা রোডের মিজানুর রহমান, যশোরের বিকে রোডের মো. আবদুল লতিফ, চাঁদপুরের কুমিল্লা রোডের ব্যবসায়ী তাজুল ইসলাম এবং যশোর জিলা স্কুলের শিক্ষার্থী মো. সাবির হোসেন।