বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে ২৮টি জেলার প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ৬ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলোর সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। ৬ মার্চের ল্যাপটপ বিজয়ী মৌলভীবাজারের উত্তর কালাদোড়া গ্রামের বনজিৎ রুদ্রপাল। তিনি ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে কর্মরত। গত সোমবার ড্র পরিচালনা করেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন।প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। ৬ মার্চের কুপনগুলোর ড্র হয় ৭ মার্চে। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা এবং সাত বিভাগীয় শহরে প্রথম আলোর কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলোর জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মো. কামরুল, ২২ মদন শাহ লেন, সূত্রাপুর, ঢাকা।চট্টগ্রাম: তপন সরকার, শাহ আমানত দরগা।খুলনা: বাসিন্দা মুরাদ, বাগমারা।রাজশাহী: রনি আহাম্মেদ, কুমারপাড়া।রংপুর: আজম, খামারপাড়া।বরিশাল: ছুমাইয়া, বাজার রোডসিলেট: মো. আজিম, কুয়ারপার।প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ। ৬ মার্চের কুপনগুলোর ড্র হয় ৭ মার্চে। সেদিনের মোবাইল ফোনসেট বিজয়ীদের তালিকা এবং ২৮টি জেলার প্রথম আলোর কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর এবং প্রথম আলোর জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: শামসুল আরেফীন শাহী, ২৫/জি শাহাপাড়া, জয়দেবপুর, গাজীপুর।চট্টগ্রাম: মো. শিপন, দেওয়ান বাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় দলের সাবেক ক্রিকেটার জি এম হাসান।খুলনা: বাসিন্দা মোমেনা খাতুন, সোনাডাঙ্গা। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।রাজশাহী: মো. জিয়াউর রহমান, রাজশাহী কলেজ হোস্টেল। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফরহাদ রেজা।রংপুর: কাজল, বাবুপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক নাসিম বাবু।সিলেট: জেনিয়া ইসলাম, সোনারপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক আইনজীবী সমর বিজয় সী শেখর।বরিশাল: ছিদ্দিকুর রহমান, মুসলিম গোরস্থান রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এফ এম আবদুল মঈন।কুমিল্লা: মো. জুনায়েদ হোসেন, মদিনা মসজিদ রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রিকেট দলের কোচ কামাল উদ্দিন ভূঁইয়া লিটন।ময়মনসিংহ: সালাউদ্দিন মানিক, ভাটিকাশর । ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট পরিষদের সদস্য, সাবেক ক্রিকেটার ও কোচ বাবুল পাল বাবলা।বরগুনা: পিয়ালী তালুকদার, বালিকা বিদ্যালয় সড়ক।ভৈরব: রতন মিয়া, ভৈরবপুর।বগুড়া: প্রসেনজিৎ কুমার দাস, উত্তর চেলোপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সাবেক খেলোয়াড় ও জেলায় অবস্থিত শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান।চাঁপাইনবাবগঞ্জ: এম এ ওয়াহিদ, দিয়াড় বাইনগর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ সেলিম শুকরানা।কক্সবাজার: অর্জুন দাশ, থানা রোড।দিনাজপুর: সাকাওয়াত আলী শেখ, রাজবাড়ী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম।ফরিদপুর: রাজীব হোসেন বাপ্পি, সিটি ডেন্টার সার্জারি। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আহসান তুহিন।ফেনী: মিলন দাস, তাকিয়া রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য তৌহিদুল ইসলাম তুহিনযশোর: আক্তার জাহিদ, ঘোপ।কিশোরগঞ্জ: সাওম চৌধুরী ইনিয়েস্তা, আখড়া বাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এ কে নাসিম খান।কুষ্টিয়া: গৌর চন্দ্র পাল, ৩০ হেম চন্দ্র লাহিড়ী লেন। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট আম্পায়ারস অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি।পাবনা: সিনথিয়া রহমান, দিলালপুর মহল্লা। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মানবাধিকারকর্মী শহিদুর রহমান।পটুয়াখালী: রাসনু বেগম, জেলা প্রশাসকের কার্যালয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বরীন্দ্রনাথ হালদার ও সাবেক জাতীয় সাতারু আবদুল আজিজ।রাঙামাটি: রিন্টু চাকমা, রাজবাড়ী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিলাষ ক্রিকেট ক্লাবের ক্রিকেটার মো. ইকবার হোসের রাহুল।সিরাজগঞ্জ: এনামুল হক খোকন, সিরাজগঞ্জ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকৌশলী এস এম মহিবুর রহমান।টাঙ্গাইল: আবুল খায়ের, আকুর টাকুর পাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ালেখক দীপক পাল।কুড়িগ্রাম: তারিক মাহামুদ পিয়াস, নাজিরা ব্যাপারীপাড়া।সাতক্ষীরা: মনোয়ারুল ইসরাম, রাজনগর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা টাউন স্পোটিং ক্লাবের ফুটবল দলের অধিনায়ক পিন্টু মিত্র।নোয়াখালী: মো. রেজাউল করিম সুজন, মাইজদী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর জব্বার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত সোমবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন। এই কুইজে আইপিএস জিতেছেন ঢাকার চিটাগাং রোড শানারপাড় এলাকার মো. সাইদুল আলম। তিনি ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. জান্নাত ফারিয়া, নবম শ্রেণী, বাগেরহাট বালিকা উচ্চবিদ্যালয়।২. মো. সারোয়ার হোসেন, বিবিএস, নাজিরহাট কলেজ, ফটিকছড়ি, চট্টগ্রাম।৩. ০১৮১৬৩৮১৪৩৪।৪. মো. আহমেদুল হক, এবি ব্যাংক লি., রাজশাহী শাখা।৫. ০১৭১৬৬০৮৬৬৬।প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ৭ মার্চ তিন হাজারের বেশি বিজয়ীর মোবাইলে ফোনে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। ৭ মার্চ কানাডা-কেনিয়া ম্যাচে ৩১৫৯ পয়েন্ট পেয়ে পল অব দ্য ম্যাচ হয়েছেন মো. সাজ্জাদ হোসেন।