বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে, ২৮ জেলা প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরদিনই। অর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ৭ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। গত ৭ মার্চের ল্যাপটপ বিজয়ী কুমিল্লা সরকারি কলেজ, হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাসেল উদ্দিন। তাঁর ঠিকানা, গ্রাম-শ্রীরামপুর, ডাকঘর-মনতলী, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা। গত বুধবার ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার আনোয়ার হোসেন।প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। গত ৭ মার্চের কুপনগুলোর ড্র হয় ৮ মার্চ। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মো. মিজানুর রহমান, সহকারী হিসাব রক্ষক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ঢাকা। চট্টগ্রাম: মো. মীর হোসেন চৌধুরী, ৮৯৮ আমীন ভিলা, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।খুলনা: সালমা, বসুপাড়া, খুলনা।রাজশাহী: মো. জহুরুল ইসলাম জীবন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট কলেজ হোস্টেল, রাজশাহী।রংপুর: শিবলি সাদিক, ইসলামপুর, রংপুর।বরিশাল: টিটু, কালিবাড়ী রোড, বরিশাল।সিলেট: গোলাম সারওয়ার চৌধুরী, চালিবন্দর, সিলেট। প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ। ৭ মার্চের কুপনগুলোর ড্র হয় ৮ মার্চ। সেদিনের মোবাইল ফোনসেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: অম্লান চাকমা, ৩৮৬ জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।চট্টগ্রাম: মো. আবু ছাহেদ, কদমতলী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় দলের ক্রিকেটার মাছুম উদ দৌলা চৌধুরী।খুলনা: সাহিদ, বয়রাবাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের ক্রিকেটার রুমানা আহমেদ।রাজশাহী: ওবাইদুল ইসলাম, হোসনীগঞ্জ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম।রংপুর: মীর্জা হারুন-অর রশিদ, ধাপ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্য শুভরঞ্জন বাবলু।সিলেট: গোলাম সারওয়ার চৌধুরী, চালিবন্দর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি তুষার কর।বরিশাল: মাকসুদা বেগম, কাউনিয়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মিন্টু বসু।কুমিল্লা: মো. খিজির হায়াত খান, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও কলেজশিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম। ময়মনসিংহ: মো. রুবেল মিয়া, কৃস্টপুর। বরগুনা: মো. সাজু, কলেজ রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নাট্যশিল্পী জিয়াদ মাহমুদ। ভৈরব: আতিকুর রহমান তুহিন, কমলপুর জহির উদ্দিন উচ্চবিদ্যালয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক গৃহকোণ-এর সম্পাদক এম এ লতিফ।বগুড়া: মোছা. মাশকুয়া তোয়া হারুন, সুলতানগঞ্জপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান।চাঁপাইনবাবগঞ্জ: জলি, রাজারামপুর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম।কক্সবাজার: সাকিব, নতুন বাহারছড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি সরওয়ার আজম মানিক। দিনাজপুর: অর্ণব রাজপাল, কুমারপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মো. আফজালুর রহমান।ফরিদপুর: মো. স্বপন হাসান, কমলাপুর মহল্লা। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রিকেট কোচ মোখলেসুর রহমান ওরফে বাবলু।ফেনী: নেফাউর রহমান সাফি, কলাবাগান। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ফেনী সকার ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।যশোর: মঈন উদ্দীন, ঝিকরগাছা। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরবিতান সংগীত অ্যাকাডেমির সভাপতি আবু সালেহ।কিশোরগঞ্জ: আনোয়ার হোসেন, খরমপটি। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ক্রীড়ামোদী অধ্যাপক আবদুল গণি।কুষ্টিয়া: হামিদুর রহমান, ৬৩, জিকে কলোনি। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার।পাবনা: মো. মাহাতাব আলী, গোবিন্দা। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য মো. মাসুদ রানা।পটুয়াখালী: সুধীর কর্মকার, নতুন বাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক জাতীয় সাঁতারু আবদুল আজিজ।রাঙামাটি: দিলজান আরা বেগম (লাকী), রাঙামাটি মহিলা কলেজ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের সদস্য মো. হামিদুল ইসলাম।সিরাজগঞ্জ: মো. বেল্লাল হোসেন, মৌ ছাত্রাবাস ডিগ্রি কলেজ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ভাষানী কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম।টাঙ্গাইল: ফাহাদ বিন ইসলাম, বাগানবাড়ী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রফিক আনসার।কুড়িগ্রাম: মো. শামী ইসলাম, কালীপুর রোড, কুড়িগ্রাম।সাতক্ষীরা: মুহাম্মদ আসাদুজ্জামান, মধুমোল্যারডাঙ্গী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার এনামুল হক।নোয়াখালী: ফাতেমা তুজ-জহুরা, স্টেশন রোড, মাইজদীকোট। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র—আসকের পরিচালক মো. হানিফ।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত মঙ্গলবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার আনোয়ার হোসেন। এই কুইজে আইপিএস জিতেছেন কিশোরগঞ্জ সদরের গুরুদয়াল কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুন্দর চন্দ্র দাস।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. তেজগাঁও বিজি প্রেসে কর্মরত কাজলকুমার মজুমদার।২. চট্টগ্রাম, চকবাজারের মো. দিদার মিয়া।৩. ঢাকা, মোহাম্মদপুর, নূরজাহান রোডের ইসমে আজম। ৪. কুড়িগ্রাম, উলিপুরের মো. সাজ্জাদ হোসেন।৫. রাঙামাটি, বনরূপার মো. ফরহাদ হোসেন।প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ৮ মার্চ তিন হাজারের বেশি বিজয়ীর মোবাইল ফোনসেটে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে ৪৫৩১ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন মোহাম্মদ আজম।