বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে, ২৮টি জেলার প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ৯ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। ৯ মার্চের ল্যাপটপ বিজয়ী সিরাজগঞ্জের পোতাজিয়া গ্রামের সুবীর কুমার কর্মকার। তিনি শাহজাদপুর সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার ড্র পরিচালনা করেন ক্রীড়া বিশেষজ্ঞ জালাল আহমেদ চৌধুরী।প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাতটি বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। ৯ মার্চের কুপনগুলোর ড্র হয় ১০ মার্চ। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: আরেফিন সুলতান, মোহাম্মদপুর হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।চট্টগ্রাম: আবুল কাশেম, কদমতলী। খুলনা: সাবিয়া আফরিন, টুটপাড়া।রাজশাহী: মো. মাইদুল ইসলাম, সাধুর মোড়।রংপুর: নিলুফা ইয়াসমিন, নবনীদাস।বরিশাল: আরিফুর রহমান, প্যারারা রোড।সিলেট: জনি, খাদিমনগর।প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ। ৯ মার্চের কুপনগুলোর ড্র হয় ১০ মার্চ। সেদিনের মোবাইল ফোনসেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: শামসুল আরিফিন, আউচপাড়া, টঙ্গী।চট্টগ্রাম: রূপক কুমার দেব, রহমতগঞ্জ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল।খুলনা: দোলখোলা এলাকার বাসিন্দা ফিরোজা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের উইকেট-রক্ষক সুলতানা ইয়াসমিন বৈশাখী।রাজশাহী: মো. রাশেদ চৌধুরী, কাদিরগঞ্জ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিভাগীয় ক্রিকেটার আনিসুর রহমান সঞ্জয়।রংপুর: জীম বাবু, আরাজি নিয়ামত। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাবেক ক্রিকেটার উত্তম সরকার।সিলেট: রবিন মালাকার, চালিবন্দর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল হালিম ওরফে সুনু মিয়া।বরিশাল: সাবিহা চৌধুরী, কাউনিয়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বরিশাল গণিত ক্লাবের সভাপতি ও অমৃত লাল দে মহাবিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক স্বপন কুমার মণ্ডল।কুমিল্লা: মো. নাসিম মাহমুদ রনি, ইউসুফ স্কুল রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন।ময়মনসিংহ: জীবনকৃষ্ণ বর্মণ, জনতা ব্যাংক লিমিটেড । বরগুনা: মো. মুসা খান, মনসাতলী। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন তরুণ ক্রীড়া সংগঠক গোলাম সরোয়ার শাহিন।ভৈরব: আরমান আহমেদ জাহিদ। বগুড়া: রাকিবুল হাসান মামুন, দত্তবাড়ি। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রিকেট উপ-কমিটির সদস্যসচিব রাব্বী রাশেদ রেজভি। চাঁপাইনবাবগঞ্জ: আব্দুন নূর, রাজরামপুর কামারপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক শহীদুল হক।কক্সবাজার: বাসনা দাশ, কাছারীপাহাড়। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন টুয়াকের সহসভাপতি তোফায়েল আহমদ।দিনাজপুর: দিনা সুলতানা, উপশহর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. জিয়াউল হক।ফরিদপুর: কার্তিক রায়, আলীপুর মহল্লা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক মো. মুজিবুল হক ফিরোজ।ফেনী: রঞ্জন মজুমদার, ট্রাংক রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।যশোর: শেখ মোস্তফা আলী, ৩৬ এমকে রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিজ-উজ-জামান।কিশোরগঞ্জ: নাজমুন নাহার, গুরুদয়াল সরকারি কলেজ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।কুষ্টিয়া: কে এম আবুল বাশার, চৌড়হাস। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ক্রীড়া লেখক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আ ফ ম নূরুল কাদের।পাবনা: মো. রতন, শালগাড়ীয়া মহল্লা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান গাজ্জালী।পটুয়াখালী: আবুল বাশার খান, সদর রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক জাতীয় সাঁতারু আবদুল আজিজ।রাঙামাটি: মো. আল জাবের (রোমান), বনরূপা । অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ক্রিকেটার আল মামুন।সিরাজগঞ্জ: মো. রফিকুল ইসলাম মনো। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক খাজা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ক্রীড়া সংগঠক মো. খুরশীদ আহমেদ।টাঙ্গাইল: মির্জা শাহেব মাহতাব, শিবপুর শূন্যটেক। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন করোনেশন ড্রামাটিক ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম স্বাধীন।কুড়িগ্রাম: অনন্যা চিশতী ক্লথ স্টোর।সাতক্ষীরা: শেখ নাসিরউদ্দিন, সুলতানপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাবেক ব্যাটমিন্টন খেলোয়াড় প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী।নোয়াখালী: নুরুল আবছার সোহাগ, গ্রন্থমেলা, মাইজদী। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার আবদুর রহিম বাবুল।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত বৃহস্পতিবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন ক্রীড়া বিশেষজ্ঞ জালাল আহমেদ চৌধুরী। এই কুইজে আইপিএস জিতেছেন দিনাজপুরের মহাজনপাড়ার মো. বেলাল হোসেন। তিনি কমফিড কম্পোজিট নিট লিমিটেডে কর্মরত।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. মো. দেলোয়ার হোসেন, ঘাড়েরা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।২. মুকুল বড়ুয়া, অক্সিজেন, চট্টগ্রাম।৩. ০১৭১৬৯৫৭৫৮৬।৪. মো. মাহাবুব, ডাচ্-বাংলা ব্যাংক প্রধান কার্যালয়।৫. রফিকুল ইসলাম, ১৮৪ দক্ষিণ ভিসিল, মিরপুর।প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ১০ মার্চ তিন হাজারের বেশি বিজয়ীর মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচে ৩৮৭১ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন আতিক।