বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে নানামাত্রিক কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনের এসএমএস কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২২ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফলাফল। গত বুধবার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, অংশগ্রহণের পরদিন যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপর সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াইয়ে সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট এনার্জি সেভিং লাইট। ২২ ফেব্রুয়ারির কুইজে যাঁরা বিজয়ী হয়েছেন:ঢাকা বিভাগঢাকা বিভাগ থেকে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ জিতেছেন মিরপুরের সেনপাড়া এলাকার নাজমুন নাহার নিপু। তিনি গ্রিন উইনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। একটি মোবাইল ফোন সেট জিতেছেন রবি সেবায় কর্মরত উত্তরার মো. তারিকুল ইসলাম। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন ৩৪৭ খিলগাঁওয়ের বাসিন্দা নাঈম বিন জামান আতিক। তিনি মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী।চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন যিনি, তাঁর মোবাইল নম্বর ০১৮২২২২৬৪৯২। তাঁর ফোনটি বন্ধ রয়েছে। মোবাইল ফোনসেট জিতেছেন ১৩৮ সিডি এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রামের বাসিন্দা আহমেদ ইফতেখার মতিন। তিনি ডেল্টা ব্র্যাক হাউজিংয়ে কর্মরত আছেন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন চট্টগ্রামের পাথরঘাটার তন্ময় চক্রবর্তী। তিনি বিএফ শাহিন কলেজে এইচএসসি পরীক্ষার্থী।রংপুর বিভাগরংপুর বিভাগ থেকে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ জিতেছেন দিনাজপুরের মুন্সিপাড়ার আরিফুল ইসলাম। তিনি ঢাকার গ্রাফিক আর্ট কলেজের শিক্ষক।দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল ফোনসেট জিতেছেন রংপুরের মাস্টারপাড়ার মো. সৈয়দ রাজিবুল ইসলাম। তিনি কারমাইকেল কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন রংপুর সেনানিবাসের স্টেশন হেড কোয়ার্টার এলাকার মো. মহসিন। তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত আছেন।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ জিতেছেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মো. মোখলেসুর রহমান। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি শিক্ষার্থী।দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল ফোনসেট জিতেছেন ঝিনাইদহের মহেশপুরের রাশেদুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন সাতক্ষীরার শ্যামনগরের রাকিব ইবনে মুসা। তিনি শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।বরিশাল বিভাগবরিশাল বিভাগ থেকে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ জিতেছেন বরিশালের বাকেরগঞ্জ থানার বাসিন্দা মো. মশিউর রহমান। তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজের একজন শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন বরিশালের পুলিশ লাইন রোডের জিয়াউর রহমান। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত আছেন। এক সেট সিএফএফ এনার্জি সেভিং লাইট জিতেছেন ঝালকাঠির রাজাপুর মেডিকেল মোড় এলাকার মো. আমির হোসেন। তিনি ব্র্যাক নার্সারিতে হর্টিকালচার ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।রাজশাহী বিভাগরাজশাহী বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন সিরাজগঞ্জের বেলকুঠি এলাকার পলিন সাহা। তিনি সোহাগপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন জয়পুরহাটের পাঁচবিবির দিলীপ কুমার। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এক সেট এনার্জি সেভিং লাইট যিনি জিতেছেন, তাঁর মোবাইল নম্বর হচ্ছে ০১৭৩৮৪৭৫৩২৪। সিলেট বিভাগসিলেট বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন লামাবাজার, সিলেটের বাসিন্দা সাজ্জাদুর রহমান। তিনি মদনমোহন কলেজের একজন শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন সুনামগঞ্জের বনগাঁওয়ের মনির হোসেন। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছেন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন সিলেটের এতিমগঞ্জের পাঁচমাইল বাজারের ফারুখ আহমেদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত মঙ্গলবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরিফ।এই কুইজে আইপিএস জিতেছেন ঢাকার পূর্ব নাখালপাড়ার বাসিন্দা এহসান তৌহিদুল বারী। তিনি পেশায় একজন ব্যবসায়ী।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে১. দেলোয়ার হোসেন, গ্রাম: মভ্যালকান্দি, ডাকঘর: গধাকার মুনশি, থানা: সোনাগাজী, জেলা: ফেনী। তিনি বাগেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২. ০১৬৭৩৭৬১০৩০। ৩. ০১৮১২১২৩১৪১।৪. আহসানুল হোসেন, বিষ্ণুবর বোস স্ট্রিট, লিলি গার্ডেন, লালবাগ, আজিমপুর, ঢাকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।৫. কাজী নাজমুদ্দিন, মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং, মতিঝিল, ঢাকা। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন।