বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে ২৮ জেলা প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএসে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ১৭ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। ১৭ মার্চের ল্যাপটপ বিজয়ী খুলনার রায়পাড়ার সজিল হোসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত শুক্রবার ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু।প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। ১৭ মার্চের কুপনগুলোর ড্র হয় ১৮ মার্চ। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: জেসমিন সুলতানা, পশ্চিম রামপুরা, ঢাকা।চট্টগ্রাম: আবু জাহেদ, রাঙ্গুনিয়া।খুলনা: মিজান, বাগমারা।রাজশাহী: মো.নীরব, কোর্ট, রাজশাহী।রংপুর: আখেরুজ্জামান, মুন্সিপাড়া।বরিশাল: অপু, ফলপট্টি।সিলেট: রফিকুল ইসলাম, উপখাদ্য পরিদর্শক। প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ। ১৭ মার্চের কুপনগুলোর ড্র হয় ১৮ মার্চ। সেদিনের মোবাইল ফোনসেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মো. নাদিম হোসেন, ইসলামপুর রোড, ঢাকা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু।চট্টগ্রাম: অভিজিত চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুশান্ত কুমার রায় (ঝুমুর)।খুলনা: মো. আমিরুল ইসলাম, নিরালা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় প্রমিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক সুলতানা ইয়াসমিন বৈশাখী।রাজশাহী: মো. ইসমাইল হোসেন, এসএ পরিবহন, রাজশাহী। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিউরেটর ও সাবেক বিভাগীয় ক্রিকেটার নূরুজ্জামান নয়ন।রংপুর: কাকন, মুন্সিপাড়া, রংপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাবেক খেলোয়াড় কাজী মো. আদম পেনন ও শাহীনুর রহমান শাহীন।সিলেট: : আয়েশা আখতার, হাউজিং এস্টেট। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননাপ্রাপ্ত প্রবীণ ক্রীড়াবিদ রণজিত দাস।বরিশাল: আবু মো. মুসা, মুসলিম গোরস্তান রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বরিশাল নাটকের সভাপতি আজমল হোসেন লাবু।কুমিল্লা: তাছমিহা নাহিদ, মাদার কেয়ার রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী।ময়মনসিংহ: মো. ফজলুল হক, আকুয়া মাদরাসা কোয়ার্টার।বরগুনা: নাবিদ হোসেন, কাঠপট্টি রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার তরুণ আইনজীবী ইফতেখার আজাদ।ভৈরব: মো. ইমরান, কালীপুর দক্ষিণপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জিল্লুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু সায়ীদ।বগুড়া: মোফাজ্জল হোসেন, নিশিন্দারা মধ্যপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী শোভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমেদ কিরণ।চাঁপাইনবাবগঞ্জ: তোহিদুল ইসলাম, রাজরমপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক শহীদুল হক।কক্সবাজার: ইমরান হোসেন, কস্তুরাঘাট। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা।দিনাজপুর: তানিয়া আফরোজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।ফরিদপুর: মেহেদী হাসান, দক্ষিণ আলীপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন শেখ রাসেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফিরোজ শাহনেওয়াজ।ফেনী: মো. রহমতউল্লাহ, মহীপাল। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন লস্করহাট বেগম সামছুন নাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম একরামুল হক ও তরুণ ক্রিকেটার ইমরান হোসেন বাবু।যশোর: প্রতাপ কুমার সাহা, সরকারি এম এম কলেজ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ পারভেজ।কিশোরগঞ্জ: মোনালিসা বর্ষা, নীলগঞ্জ সড়ক। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়ামোদী মো. আশরাফুজ্জামান।কুষ্টিয়া: আলমগীর হোসেন, থানাপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় বিল্লাল হোসেন।পাবনা: মো. আমিনুল হক, সুজানগর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বাংলাদেশ অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রোজ গোপাল সাহা।পটুয়াখালী: মহিউদ্দিন আহমেদ, কলের পুকুরপাড়। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন এ কে এম কলেজের প্রভাষক অশোক দাস।রাঙামাটি: মণি মল্লিক, রিজার্ভবাজার। লটারি ড্র করেন কনফিডেন্স ক্লাবের ক্রিকেটার মো. কাউসার।সিরাজগঞ্জ: মো. সাহাদৎ হোসেন, চক কোবদাসপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন কামারখন্দ ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ সরকার।টাঙ্গাইল: এস এম শিপন, ব্যাপারীপাড়া । অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন কবি ও ছড়াকার দীপক পাল।কুড়িগ্রাম: আখতারুল ইসলাম রাজু, অভিলাষ কলেজ মোড়। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ক্রীড়াবিদ আবদুল কাইউম।সাতক্ষীরা: প্রদীপ কুমার শীল, রাজার বাগান। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রিকেট দলের অধিনায়ক আলতাফ হোসেন।নোয়াখালী: নিলয় মিলন, মাস্টারপাড়া, মাইজদীবাজার। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে এম সামসুদ্দীন।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত শুক্রবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। এই কুইজে আইপিএস জিতেছেন কাজী আহমেদ সাইদুজ্জামান, ২৪৫/৫ পশ্চিম ধানমন্ডি, রোড-৮/এ, ঢাকা।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. কাজল কুমার মজুমদার, টলিপুর, কুড়িগ্রাম।২. ০১৭১১২৪৮৩২৭।৩. ০১৭১৫৮৩৫৫১৫।৪. শিশির কুমার শীল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।৫. মো. মাসুদ আক্তার, দক্ষিণ কুতুবখালী।প্রথম আলো-কিউবি ক্রিকপল‘কে হবে ক্রিকেট-পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ১৮ মার্চ ছয় হাজারের বেশি বিজয়ীর মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে ৫৩৪৭ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন ফারজানা। হল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে ৫৩৪৭ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন রাইসা।