বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে, ২৮ জেলা প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। আজ ছাপা হলো ১৯ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন ওই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। ১৯ মার্চের ল্যাপটপ বিজয়ী খাগড়াছড়ির আলোরা চাকমা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন। গত সোমবার ড্র পরিচালনা করেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। ১৯ মার্চের কুপনগুলোর ড্র হয় ২০ মার্চ। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: শ্যামলী পারভীন, মিরপুর, ঢাকা।চট্টগ্রাম: ইমরান নাজির, ফরেস্ট এলাকা, মুরাদপুর।খুলনা: লোপা মজুমদার, যশোর রোড। রাজশাহী: মো. সুমন আলী, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।রংপুর: মিজানুর রহমান, পাকারমাথা। বরিশাল: উম্মে সালমা, নবগ্রাম রোড। সিলেট: লিটনচন্দ্র দেব, চালিবন্দর।প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ। ১৯ মার্চের কুপনগুলোর ড্র হয় ২০ মার্চ। সেদিনের মোবাইল ফোনসেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: হাফিজা আক্তার, বড় মগবাজার, ঢাকা। গত সোমবার ড্র পরিচালনা করেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। চট্টগ্রাম: সুমন সেন, চাপাছড়ি, বাঁশখালী। খুলনা: মো. আমিরুল ইসলাম, নিরালা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসির হোসেন।রাজশাহী: ওসমান রশিদ, মনিচত্বর, রাজশাহী। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম।রংপুর: আরিফ, কাচারীবাজার। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার জহুরুল হক মুকুল।সিলেট: মো. আশরাফুল হুদা, শেখঘাট। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সিলেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক।বরিশাল: ফেরদৌসী নাজনীন, আমানতগঞ্জ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ফুটবল কোচ এবং সাবেক খেলোয়াড় ছোট কামাল।কুমিল্লা: সৈয়দ আলী আবদুল্লাহ্, পুরাতন মৌলভীপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম।ময়মনসিংহ: তাহমিনা শেখ আশা, লিচুতলা বাগান। বরগুনা: লিমন, গ্রীন রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার কণ্ঠশিল্পী স্বপন সাহা। ভৈরব: হিমীকা আফরোজ, ভৈরব বাজার। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন শিশু সংগঠক জসিম উদ্দিন রবিন।বগুড়া: মনোয়ার হোসেন, মালতিনগর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী মিল্লাত হোসেন।চাঁপাইনবাবগঞ্জ: মনিরুল ইসলাম, ক্লাব সুপার মার্কেট। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কহিনূর সুলতানা।কক্সবাজার: অরিন্দম বড়ুয়া উসন, এন্ডারসন সড়ক। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন স্কুল শিক্ষক মো. তৌহিদুর রহমান। দিনাজপুর: শাহনেওয়াজ সানি, পাহাড়পুর। ফরিদপুর: সুনীল বিশ্বাস, আলীপুর মহল্লা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন লক্ষ্মীপুর যুবসংঘের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।ফেনী: কুলছুমা আকতার, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাবেক কৃতী ফুটবলার ও বাফুফের রেফারি দিলীপচন্দ্র দাস এবং ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত আম্পায়ার শরিফুল ইসলাম অপু।যশোর: ফারহানা জেসমিন, পানিসারা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রিকেট দলের প্রধান নির্বাচক খান মো. শফিক রতন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী লুৎফুন্নেসা।কিশোরগঞ্জ: মো. হেলাল মিয়া, কটিয়াদী। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ঈশা খাঁ মুক্ত স্কাউটের সভাপতি কাজী শাহীন খান।কুষ্টিয়া: সুহাস, পূর্ব মজমপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু জাফর।পাবনা: রাহুল সরকার, গোপালপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মো. হাবুিবর রহমান।পটুয়াখালী: সানজিদা সুলতানা, চরপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার সাবেক জাতীয় ফুটবল ও হকি খোলোয়াড় মো. জিয়াউদ্দিন মিয়া।রাঙামাটি: জিন্নাত আরা বেগম হিমু, বনরূপা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সাবেক ফুটবলার মো. শাহ আলম বাবু।সিরাজগঞ্জ: নাছরিন সুলতানা, নতুন ভাঙ্গাবাড়ী। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট সংগীতশিল্পী নার্গিস পারভীন।টাঙ্গাইল: রিপন মিয়া, আদালতপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল হুদা।কুড়িগ্রাম: জাহানুর বেগম, পাটেশ্বরী বাজার, কুড়িগ্রাম। সাতক্ষীরা: স্বপ্না মণ্ডল, রাজারবাগান। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ইউনাইটেড ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক মো. ফিরোজ রহমান।নোয়াখালী: মো. তামিম, টিবি হাসপাতাল সংলগ্ন। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক জাতীয় ফুটবল দলের সদস্য আনোয়ার হোসেন পাটোয়ারী।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগতকাল ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। এই কুইজের বিশেষ পুরস্কার ছিল বাংলাদেশে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ টিকিট। একটি টিকিট জিতেছেন গাজীপুরের মো. ঈশা খান। তিনি ডিবিএল গ্রুপে বস্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। টিকিট বিজয়ী আরেকজন হলেন মো. সিহাব সিকদার। তিনি ঢাকা কলেজে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এই কুইজে আইপিএস জিতেছেন টাঙ্গাইলের বাজিতপুরের মো. সুজন আলী। তিনি টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. অশোক কুমার চাকমা, ঘোলছড়ি, রাঙামাটি।২. দীপংকর তালুকদার, বাঘাইছড়ি, রাঙামাটি।৩. নজরুল ইসলাম, সাংবাদিক, দৈনিক আমার দেশ।৪. ০১৭২৫৫৫০৬৯০।৫. এ কে এম রবিউল হাসান, বাড্ডা, ঢাকা।প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ২০ মার্চ ছয় হাজারের বেশি বিজয়ীর মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৮৮১৮ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন সাইফ। জিম্বাবুয়ে-কেনিয়া ম্যাচে ৩২৮৮ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন মাহফুজুর রহমান। পুরস্কার হস্তান্তরমারকারি-প্রজন্ম ডটকম মাল্টিমিডিয়া কুইজমারকারি-প্রজন্ম ডটকম মাল্টিমিডিয়া কুইজের প্রথম তিন পর্বের মোট ২১জন বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে ২৩ মার্চ বুধবার। বিজয়ীদের বেলা ১১টায় প্রথম আলো কার্যালয়ে (সিএ ভবন, পঞ্চম তলা, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।ক্যানন-ছুটিরদিনে বিগশট কুইজক্যানন-ছুটিরদিনে বিগশট কুইজের প্রথম তিন পর্বের মোট নয় জন বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে ২৩ মার্চ বুধবার। বিজয়ীদের বেলা ১১টায় প্রথম আলো কার্যালয়ে (সিএ ভবন, পঞ্চম তলা, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।* বিজয়ীদের যথাসময়ে কুপনে যে মুঠোফোন নম্বরটি দেওয়া হয়েছিল, সেই মুঠোফোনটি নিয়ে আসতে হবে।* অন্যান্য কুইজের বিজয়ীদের পুরস্কার হস্তান্তরের তারিখ জানতে প্রথম আলোর ‘আঙিনায় বিশ্বকাপ’ পাতায় খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।