বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে, ২৮ জেলা প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৩ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। গত ২৪ মার্চের ল্যাপটপ বিজয়ী যিনি তাঁর ফোন নম্বর ০১৭৪৯৪৮৯২৭৭। গত বৃহস্পতিবার ড্র পরিচালনা করেন বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার তানজীব আহসান সাদ।প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। গত ২৩ মার্চের কুপনগুলোর ড্র হয় ২৪ মার্চ। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: সোহেল রানা, হাজীপাড়া, বাড্ডা, ঢাকা।চট্টগ্রাম: নাহিদা আক্তার, ৫১ নং ঘাটফরহাদবেগ বাই লেইন, চট্টগ্রাম।খুলনা: বিজয়ী হয়েছেন খুলনার কয়রার নাসির।রাজশাহী: মেহেরুবা রহমান, উপশহর, এ/১৮, রাজশাহী।রংপুর: আরিফ, জজকোর্ট, রংপুর।বরিশাল: মো. কবির, হাসপাতাল রোড, বরিশাল। সিলেট: ফাতেমা বেগম, কামালগড়।প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ। গত ২৩ মার্চের কুপনগুলোর ড্র হয় ২৪ মার্চ। সেদিনের মোবাইল ফোনসেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মো. ইউসুফ, ৫১৭ পেয়ারাবাগ, মগবাজার, ঢাকা। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার তানজীব আহসান সাদ।চট্টগ্রাম: মো. মোস্তফা কামাল, ৪৩৬৯ বোয়ালখালী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক হকি খেলোয়াড় শাহেদুন্নবী জয়।খুলনা: জয়ী হয়েছেন মো. আমিরুল ইসলাম। ড্র পরিচালনা করেন খুলনা জেলা প্রমিলা ক্রিকেট দলের কোচ ইমতিয়াজ হোসেন পিলু্।রাজশাহী: মো. শাহাদাত হোসেন, মধ্যমণি, তালাইমারী, রাজশাহী। ড্র পরিচালনা করেন বিভাগীয় খেলোয়াড় ও রাজশাহী ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান (প্রচারমাধ্যম) মো. ওমর শরীফ খান রনক।রংপুর: বিউটি, লালবাগ, রংপুর। ড্র পরিচালনা করেছেন সাবেক ক্রিকেটার পরশ।সিলেট: হায়দর আলী, কামালগড়। ড্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিশু একাডেমীর সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী।বরিশাল: বেবি, গোরস্থান রোড, বরিশাল। ড্র পরিচালনা করেন বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপপরিষদের সদস্য সচিব হারুন অর রশীদ।কুমিল্লা: মো. রোমান হোসেন, বউবাজার, চানপুর, কুমিল্লা। ড্র পরিচালনা করেন মৃত্তিকা আবৃত্তি সংসদ কুমিল্লার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুক আলতাফ চৌধুরী।ময়মনসিংহ: মো. শহীদুল ইসলাম, চড়ঈশ্বরদীয়া, ময়মনসিংহ।বরগুনা: বিজয়ী হয়েছেন বরগুনা শহরের সাহাপট্টি এলাকার রানা তালুকদার। কুইজের ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান লিটন।ভৈরব: আল আমিন, ভৈরববাজার। ড্র পরিচালনা করেন ভৈরব দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বশীর আহমেদ।বগুড়া: বিজয়ী হয়েছেন বগুড়া শহরের সাতমাথার (রিপাবলিক ইন্স্যুরেন্স) এলাকার মো. নূরুল ইসলাম। ড্র পরিচালনা করেন বগুড়ার কবি ও প্রাবন্ধিক ড্যারিন পারভেজ।চাঁপাইনবাবগঞ্জ: বিজয়ী মিজানুল আলম, ফুজি কালার ল্যাব শহীদ সাটু হল মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজমল হক। কক্সবাজার: লিপি দাশ, কলাতলী, কক্সবাজার। ড্র পরিচালনা করেন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ইব্রাহিম খলিল।দিনাজপুর: বিজয়ী হয়েছেন মো. রাশেদ রহমান। বন্ধু পত্রিকা, স্টেশন রোড-দিনাজপুর। ড্র পরিচালনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার।ফরিদপুর: বিজয়ী হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের ছাত্র মো. আলমগীর হোসেন। ড্র পরিচালনা করেন জেলা আবাহনী ক্রীড়াচক্রের সহকারী সম্পাদক জহিরুল ইসলাম।ফেনী: বিজয়ী হয়েছেন ফাতেমা আকতার, ফেনী ক্লিনিক, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী। ড্র পরিচালনা করেন ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক জহির উদ্দিন, ছাগলনাইয়ার নিজকুঞ্জরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক ও ফেনীর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ক্রিকেটার মো. সাইফুর রহমান ফাহাদ।যশোর: মুকুট বসু বাঁধন, বেজপাড়া, যশোর। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের কোচ ইমদাদুল হক।কিশোরগঞ্জ: বিজয়ী হয়েছেন শহরের শোলাকিয়া এলাকার মোছা. হেনা আক্তার। ড্র পরিচালনা করেন ক্রীড়ামোদী শফিকুল ইসলাম।কুষ্টিয়া: বিজয়ী জালাল উদ্দীন, কালিশংকরপুর, কুষ্টিয়া। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খন্দকার সাদাত উল আনাম পলাশ।পাবনা: ফয়সাল আহম্মেদ সজল, শালগাড়ীয়া। ড্র পরিচালনা করেন ক্রীড়া সংগঠক শামীম রায়হান চন্দন।পটুয়াখালী: বিজয়ী হয়েছেন পটুয়াখালী জেলা শহরের পুরান বাজার এলাকার স্কুলছাত্র আবিদ। ড্র পরিচালনা করেন পটুয়াখালীর সাবেক জাতীয় ফুটবল ও হকি খেলোয়াড় মো. জিয়াউদ্দিন মিয়া।রাঙামাটি: বিজয়ী হয়েছেন মিটুন দেওয়ান, শশী দেওয়ানপাড়া, বনরূপা। ড্র পরিচালনা করেন প্রতিভা ক্রিকেট ক্লাবের নাজমুস সাকিব।সিরাজগঞ্জ: বিজয়ী হয়েছেন লায়লা তাবাসুম জুলি, বাহিরগোলা, সিরাজগঞ্জ। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্রিকেট খেলোয়াড় রুবেল।টাঙ্গাইল: বিজয়ী হয়েছেন এস এম আকন্দ, শাহাপাড়া, টাঙ্গাইল। ড্র পরিচালনা করেন টাঙ্গাইল সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক মীর মেহেদী।কুড়িগ্রাম: বিজয়ী হয়েছেন মো. হাবিবুল্লাহ আল মেছবা, ঘোষপাড়া কুড়িগ্রাম। ড্র পরিচালনা করেছেন খেলোয়াড় মাসুদ রানা।সাতক্ষীরা: অভিষেক বসু, খানপুর, সাতক্ষীরা। ড্র পরিচালনা করেন সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় সাইফুল ইসলাম।নোয়াখালী: বিজয়ী হয়েছেন ফখরুল ইসলাম বিলাস, উত্তর ফকিরপুর, মাইজদী, নোয়াখালী। ড্র পরিচালনা করেন চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক সাইফুল্যাহ কামরুল।ক্যাস্ট্রল-প্রথম আলোবিশ্বকাপ কুইজগত বৃহস্পতিবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার তানজীব আহসান সাদ। এই কুইজে বিশেষ পুরস্কার তৃতীয় কোয়ার্টার ফাইনালের টিকিট জিতেছেন কক্সবাজারের সার্কিট হাউস রোডের মো. মুকুল হোসেন ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আলম। আইপিএস জিতেছেন শেখ মোস্তাফিজুর রহমান, গ্রাম নূরপুর, ডাক শরিফাবাদ, থানা শায়েস্তাগঞ্জ, জেলা হবিগঞ্জ।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. শাওন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।২. ০১৮১২৫২৮৫৪৫।৩. মোস্তাফিজুর রহমান, বাখরাবাদ গ্যাস ফ্যাক্টরি।৪. আফসার আহমেদ, মাইলস্টোন স্কুল, উত্তরা।৫. এস এম সোলাইমান, এমবিএ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়।প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ২৩ মার্চ তিন হাজারের বেশি বিজয়ীর মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। পাকিস্তান-ও. ইন্ডিজ ম্যাচে ১০৯৩৩ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী শোভন।