বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে নানা মাত্রিক কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনের এসএমএস কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৩ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফলাফল। গত বৃহস্পতিবার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াইসারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াইয়ে সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট এনার্জি সেভিং লাইট। ২৩ ফেব্রুয়ারির কুইজে যাঁরা বিজয়ী হয়েছেন:ঢাকা বিভাগঢাকা বিভাগ থেকে ল্যাপটপ কম্পিউটার জিতেছেন মিরপুরের ১৯৬ আহমেদনগরের বিপ্লব। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক এবং শিক্ষানবিশ আইনজীবী। মোবাইল ফোনসেট জিতেছেন ঢাকার ধানমন্ডি এলাকার মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন। এনার্জি সেভিং লাইট যিনি জিতেছেন, তাঁর ফোন নম্বর ০১৯২৮৮০৩৬০১।চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম বিভাগ থেকে ল্যাপটপ কম্পিউটার জিতেছেন চট্টগ্রামের ৩০৩ পশ্চিম বাগিচাগাঁওয়ের মামুদ আহমেদ। মোবাইল ফোনসেট যিনি জিতেছেন, তাঁর ফোন নম্বর ০১৬৭২০১৫৩২২। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছে চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক এলাকার নওশীন বিল্লাহ। সে বাংলাদেশ মহিলা সমিতি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে ল্যাপটপ কম্পিউটার যিনি জিতেছেন, তাঁর ফোন নম্বর ০১৯২৩৪৩৬৯৩৯।মোবাইল ফোনসেট যিনি জিতেছেন, তাঁর ফোন নম্বর ০১৯৩০৪৫৬৮৪৬। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন সাতক্ষীরার পলাশপুরের মো. আবদুস সামাদ। তিনি এম করিম অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক।রাজশাহী বিভাগরাজশাহী বিভাগ থেকে ল্যাপটপ কম্পিউটার জিতেছেন পাবনার শানিরয়োরের মো. ইমরান হোসেন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানে পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকরশির মো. মুস্তাফিজুর রহমান। তিনি বাখরাবাদ গ্যাসফিল্ডে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। এনার্জি সেভিং লাইট যিনি জিতেছেন, তাঁর ফোন নম্বর ০১৭৩৪০০৭৬৯৮।রংপুর বিভাগরংপুর বিভাগ থেকে ল্যাপটপ কম্পিউটার জিতেছেন দিনাজপুর শ্রীহারী পিটিআই মোড়ের নজরুল ইসলাম। তিনি দিনাজপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মোবাইল ফোনসেট যিনি জিতেছেন, তাঁর ফোন নম্বর ০১৭৪৪৯১৯৮১৮। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন রংপুর পার্কের মোড় এলাকার মো. আবদুল কাদের তালুকদার। তিনি কারমাইকেল কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।বরিশাল বিভাগবরিশাল বিভাগ থেকে ল্যাপটপ কম্পিউটার জিতেছেন পটুয়াখালী জেলার মো. রিয়াজউদ্দিন। তিনি ইপিলিয়ন গ্রুপের ইনচার্জ হিসেবে কর্মরত। মোবাইল ফোনসেট জিতেছেন বরিশালের বাজার রোডের মো. মজিবর রহমান। তিনি ট্রান্সকম ইলেকট্রনিকসে কর্মরত। এক সেট এনার্জি সেভিং লাইট যিনি জিতেছেন, তাঁর ফোন নম্বর ০১৭৩৬২৫১৭৩৪।সিলেট বিভাগসিলেট বিভাগে ল্যাপটপ কম্পিউটার জিতেছেন সিলেটের ঝাউতলা এলাকার রিয়াজ হোসেন। তিনি ইমপ্যাক্ট কলেজের শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন সিলেট ক্যান্টনমেন্টের মাধবী অফিসার্স কোয়ার্টারের মো. আমানুল্লাহ হোসেন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন সিলেটের মীরাবাজারের আবদুল মতিন। তিনি জালালাবাদ কলেজে এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী।ক্যাস্ট্রল-প্রথম আলোবিশ্বকাপ কুইজগত বৃহস্পতিবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। এই কুইজে আইপিএস জিতেছেন ঢাকার পলাশী এলাকার ১৩/১/১ অরফানেজ রোডের বাসিন্দা মো. নুরুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে:১. ৩৫১/৩ খিলগাঁও চৌধুরী পাড়ার এ এস এম ফয়সাল ইসলাম। তিনি সাধারণ বীমা করপোরেশনে কর্মরত।২. বিসিসি মার্কেট, গুলশান-১-এর মমিনুল হায়াত খান। তিনি পেশায় ব্যবসায়ী।৩. জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হলের শিক্ষার্থী হুমায়ুন কবির। তিনি ফার্মেসি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।৪. বিজয়ীর ফোন নম্বর ০১৬১৩৪০৮৬৯৬।৫. শাহাবুদ্দিন মেডিকেল কলেজ গুলশান-২-এর শাহজাবিন শাহনাজ। তিনি শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চিকিৎসক।