বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোন সেট জেতার সুযোগ থাকছে, ২৮ জেলা প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরের দিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৫ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরের দিন সেই নম্বর খোলা রাখতে। কারণ ড্রয়ের পর পরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। ২৫ মার্চের ল্যাপটপ বিজয়ী যিনি, তাঁর মোবাইল নম্বর-০১৫৫৭১৬৬১৬৬। তাঁর মোবাইল ফোন সেটটি বন্ধ রয়েছে। গত শনিবার ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আফতাব আহমেদ।প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। ২৫ মার্চের কুপনগুলোর ড্র হয় ২৬ মার্চ। সেই দিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মোমেন চৌধুরী, পরীক্ষক, টাকশাল, গাজীপুর।চট্টগ্রাম: সুব্রত চৌধুরী, জামালখান, চট্টগ্রাম।খুলনা: বিজয়ী হয়েছেন খুলনার আরামবাগ এলাকার বাসিন্দা হীরা।রাজশাহী: বিজয়ী হয়েছেন মোসা. বৃষ্টি, রাহিভিলা, হোসনীগঞ্জ, রাজশাহী।রংপুর: বিজয়ী হয়েছেন শাজিদ, ধাপ, রংপুর।বরিশাল: বিজয়ী হয়েছেন শাজেদা আক্তার, গোরস্তান রোড, বরিশাল।সিলেট: তৃষা আলম, উপশহর, সিলেট।প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোন সেট জেতার সুযোগ। ২৫ মার্চের কুপনগুলোর ড্র হয় ২৬ মার্চ। সেই দিনের মোবাইল ফোন সেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মো. পারভেজ, লালবাগ, ঢাকা-১২১৩। ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আফতাব আহমেদ।চট্টগ্রাম: সুজন নাথ, আসকারদিঘি, চট্টগ্রাম। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা দলের সাবেক ক্রিকেটার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অলক নন্দী।খুলনা: বিজয়ী হয়েছেন নিরালা এলাকার বাসিন্দা মুক্তা। ড্র পরিচালনা করেন খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কবীর আহমেদ।রাজশাহী: বিজয়ী হয়েছেন মো. মিঠু রহমান। রাজশাহী। ড্র পরিচালনা করেন, মান্দা, নওগাঁ শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ। রংপুর: পালকি, ধাপ, রংপুর। দর্শকের উপস্থিতিতে গত শনিবার কুইজ তোলেন ক্রিকেটভক্ত শিক্ষার্থী কীর্তি বিজয়া। সিলেট: বিজয়ী নাবিল আহমেদ, উপশহর, সিলেট। ড্র পরিচালনা করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইপি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মস্তাবুর রহমান।বরিশাল: বিজয়ী কৃষ্ণকান্ত কর্মকার, গির্জা মহল্লা, বরিশাল। ড্র পরিচালনা করেন বরিশাল জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক মো. হান্নান মল্লিক।কুমিল্লা: মো. মনিরুল হাসান, বাসা নম্বর-৭, দৌলতপুর, কুমিল্লা। ড্র পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মোহাম্মদ আইনুল হক। ময়মনসিংহ: বিজয়ী হয়েছেন শহরের ১০, নাটক ঘর লেনের বাসিন্দা অভিষেক বসাক।বরগুনা: বিজয়ী হয়েছেন বরগুনা শহরের সিরাজ উদ্দীন রোডের মো. পিয়াল। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বরগুনার বিশিষ্ট মুক্তিযোদ্ধা শামসুল আলম। ভৈরব: এনামুল হক, জিনিয়াস ফার্মেসি, ভৈরব। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ। বগুড়া: বিজয়ী হয়েছেন বগুড়া শহরের শিববাটি এলাকার আফজাল হোসেন। ড্র পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর ইসলাম।চাঁপাইনবাবগঞ্জ: বিজয়ী আবদুল করিম রনি, ফুজি কালার ল্যাব, চাঁপাইনবাবগঞ্জ। ড্র পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক শহীদুল হক।কক্সবাজার: বিজয়ী হয়েছেন সাদমান ইনতিছার সাদ, মধ্যম বাহারছড়া, কক্সবাজার। ড্র পরিচালনা করেন, ফুটবল খেলোয়াড় মো. জসিম উদ্দিন। দিনাজপুর: বিজয়ী হয়েছেন লাল মিয়া, বোচাগঞ্জ, দিনাজপুর। ড্র পরিচালনা করেন, বিশিষ্ট ক্রিকেট আম্পায়ার আল মামুন।ফরিদপুর: বিজয়ী হয়ে মুঠোফোন জিতে নেন ফরিদপুর শহরের লাহেড়ীপাড়া এলাকার বিজয় পোদ্দার। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা উন্নয়ন কোচ মোস্তফা হোসেন।ফেনী: বিজয়ী হয়েছেন দাউদুল ইসলাম কাজল, মুনাফ কো. বাড়ি, তাকিয়া বাজার, সোনাগাজী, ফেনী। ড্র পরিচালনা করেন নোয়াখালী এমএ হাসেম কলেজের উপাধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ খোন্দকার, মৌলভি সামছুল করিম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক কামরুন নাহার ও রামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন।যশোর: বিজয়ী হয়েছেন ফারুক হোসেন, শালসা, যশোর। ড্র পরিচালনা করেন যশোর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রশীদ পারভেজ।কিশোরগঞ্জ: বিজয়ী হয়েছেন শহরের খড়মপট্টি এলাকার সাজিদ হোসেন। ড্র পরিচালনা করেন জেলা যুব ক্রিকেট পরিষদের সম্পাদক শুভ আল মাহমুদকুষ্টিয়া: বিজয়ী হয়েছেন সুজন আহমেদ, হাউজিং-এ, কুষ্টিয়া। ড্র পরিচালনা করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি শামীম আহমেদ।পাবনা: বিজয়ী হয়েছেন সাগ্নিক মজুমদার, গোপালপুর। ড্র পরিচালনা করেন পাবনা ডায়াবেটিকস সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম।পটুয়াখালী: বিজয়ী হয়েছেন পটুয়াখালী জেলা শহরের কাঠপট্টি এলাকার ফিরোজা বেগম। পটুয়াখালীর সাবেক জাতীয় ফুটবল ও হকি খেলোয়াড় মো. জিয়াউদ্দিন মিয়া। রাঙামাটি: বিজয়ী হয়েছেন এম তোফাজ্জাল হোসেন খান, জাতীয় মহিলা পরিষদ। ড্র পরিচালনা করেন বড়াদম ক্রিকেট ক্লাবের ক্রিকেটার জীবন চাকমা পরেশ।সিরাজগঞ্জ: বিজয়ী হয়েছেন মো. শাহাব উদ্দীন খান সবুজ, রহমতগঞ্জ ২ নম্বর গলি, সিরাজগঞ্জ। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. খোসলেহাজ উদ্দীন। টাঙ্গাইল: weRqx হয়েছেন পশ্চিম আকুরটাকুর পাড়ার মাসুদ কবির। ড্র পরিচালনা করেন টাউন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাইয়ার জাহা জাকিয়া।কুড়িগ্রাম: শংকর রায়, টোগড়াইহাট, কুড়িগ্রাম। ড্র পরিচালনা করেন ক্রীড়াবিদ আমজাদ হোসেন।সাতক্ষীরা: মো. শাহিন রহমান, কদমতলা, সাতক্ষীরা। ড্র পরিচালনা করেছেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি মো. নাছির উদ্দিন।নোয়াখালী: বিজয়ী হয়েছেন সাইফুল্যাহ কামরুল, চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমি, নোয়াখালী। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার ইকবাল হোসেন।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত শনিবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আফতাব আহমেদ। এই কুইজে আইপিএস জিতেছেন মনিরুজ্জামান। তিনি বসুন্ধারা সিটি রবি সেবায় কর্মরত আছেন।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. জুনায়েদুর রহমান, দক্ষিণ পাইপপাড়া, মিরপুর, ঢাকা।২. মোস্তাফিজুর রহমান, তিনি বাঘরাবাদ গ্যাস ফ্যাক্টরিতে কর্মরত।৩. মহিউদ্দিন রুবেল, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অধ্যয়নরত।৪. এ কে এম রবিউল হাসান, গজারিয়া মুন্সিগঞ্জ।৫. বিজয়ীর মোবাইল ফোন নম্বর-০১৭১৫৫৭৫৬২৬।প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ২৬ মার্চ তিন হাজারের বেশি বিজয়ীর মোবাইল ফোন সেটে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে ১২৫০০ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন সৈয়দ ইমাম মাহাদি।