বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোন সেট জেতার সুযোগ থাকছে, ২৮ জেলা প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরের দিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৯ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরের দিন সেই নম্বর খোলা রাখতে। কারণ ড্রয়ের পর পরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। গত ২৯ মার্চের ল্যাপটপ বিজয়ী পাবনার লসকারপুরের মো. রনি। তিনি পাবনায় একটি ওষুধের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত। গত বুধবার ড্র পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরু। প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। গত ২৯ মার্চের কুপনগুলোর ড্র হয় ৩০ মার্চ। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: রিয়াজ মাহমুদ, মধ্য বাড্ডা, ঢাকা।চট্টগ্রাম: মো. ফারুক, দেওয়ান বাজার।খুলনা: হেদায়েত হোসেন, বাগমারা।রাজশাহী: হেদায়েতুল্লাহ, রানী বাজার।রংপুর: নাসির, কাচারী বাজার।বরিশাল: জিসান, কাউনিয়া হাউজিং। সিলেট: মো. মনির হোসেন, মাছিমপুর। প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোন সেট জেতার সুযোগ। গত ২৯ মার্চের কুপনগুলোর ড্র হয় ৩০ মার্চ। সেদিনের মোবাইল ফোন সেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মনিরা মনোয়ার, মাওনা চৌরাস্তা, গাজীপুর। ড্র পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরু। চট্টগ্রাম: পারভেজ কাউছার, বন্দরটিলা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন চট্টগ্রাম আবাহনীর কোচ আবুল কাশেম ও ক্রীড়া সংগঠক সাইদুল আলম বুলবুল।খুলনা: হাসান আহমেদ মোল্লা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার সরদার আবদুল লতিফ।রাজশাহী: দুলাল চৌধুরী, কুমারপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মুরাদুজ্জামান এলান।রংপুর: রেজাউল, কামারপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ হোসেন বাপ্পী।সিলেট: খলিল উদ্দিন চৌধুরী, আম্বরখানা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় শাখার সদস্য সচিব আইনজীবী শামীমা শাহরিয়ার।বরিশাল: পারভীন, ব্রজমোহন কলেজ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও আবদুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক মো. নজরুল ইসলাম।কুমিল্লা: মো. তাহসিন, ৩০৩ পশ্চিম বাগিচাগাঁও। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কান্দিরপাড় কাজী অহিদুজ্জামান ম্যানশনের স্বত্বাধিকারী কাজী আসাদুজ্জামান বাবু।ময়মনসিংহ: সৈয়দ শফিকুর রহমান চঞ্চল, ২৪/১ গোহাইলকান্দি। বরগুনা: খান সাইফুল্লাহ, সাহাপট্টি, বরগুনা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন দাস।ভৈরব: রাহুল, ভৈরব বাজার। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান ময়না।বগুড়া: মো. আবদুল মানিক, বারপুরের সামাজিক প্রতিবন্ধীকেন্দ্র। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সামস-উল-আলম।চাঁপাইনবাবগঞ্জ: শহীদুল ইসলাম, অক্ট্রয়মোড়। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নাসিরুল ইসলাম।কক্সবাজার: পিংকি দাশ, রামু। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন স্কুলশিক্ষক মো. আজম উল্লাহ।দিনাজপুর: জাহিদ হাসান মল্লিক, নতুনপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আফজালুর রহমান।ফরিদপুর: মো. শাহরিয়া নাদিম, সরকারি রাজেন্দ্র কলেজ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ঢাকা আবহানী ক্রীড়াচক্রের সাবেক খেলোয়াড় মো. আশফাক আলী রাহাদ।ফেনী: বেলাল হোসেন, রামপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন ফেনী সূর্যোদয় সংসদের সভাপতি মো. শাহাদাত হোসেন সোহেল।যশোর: সজীব আকতার, সরকারি মাইকেল মধুসূদন কলেজ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া ক্রিকেটবিষয়ক সম্পাদক সংস্থার মঈনুদ্দিন রোম।কিশোরগঞ্জ: তারেক মাহমুদ সুজন, বত্রিশ, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ।কুষ্টিয়া: আবদুল হাফিজ মিয়া, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদ।পাবনা: সোনিয়া আফরোজ, শালগাড়িয়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও লালন পরিষদের সভাপতি রেজাউল ইসলাম মনি।পটুয়াখালী: মানিক চন্দ, নবাবপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলার সাবেক জাতীয় ফুটবলার ও হকি খেলোয়াড় মো. জিয়াউদ্দিন মিয়া।রাঙামাটি: সুমি দত্ত, বনরূপা। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাপছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠক মঈন উদ্দিন।সিরাজগঞ্জ: শিরিন সুলতানা, বাহিরগোলা রোড। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সিরাজগঞ্জ ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম।টাঙ্গাইল: মাসুদ কবির, পশ্চিম আকুরটাকুরপাড়া। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন কারাতে প্রশিক্ষক শফিকুল ইসলাম লাভলু।কুড়িগ্রাম: নীপু, বাজার রোড। সাতক্ষীরা: মো. অরূপ দেবনাথ, মুনজিতপুর। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন জেলা ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ও ক্রিকেট আম্পায়ার মো. মফলুকউদ্দুজা।নোয়াখালী: জাকির হোসেন, সোনাইমুড়ি, নোয়াখালী। অনুষ্ঠানে ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার আবদুর রহিম বাবুল।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত বুধবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান। এই কুইজে আইপিএস জিতেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী এস এম সোলায়মান।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. ০১৯২১৬৫৬৪৮৪।২. জসিম উদ্দিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বরিশাল।৩. মামুন রেজা খান, কোতোয়ালি রোড, ঢাকা। ৪. দুলাল, উলিপুর, কুড়িগ্রাম।৫. মো. জামাল উদ্দিন, বিজি প্রেস, তেজগাঁও, ঢাকা।প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ৩০ মার্চ চার হাজারের বেশি বিজয়ীর মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। ভারত-পাকিস্তান ম্যাচে ২০৯২৬ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন এন আলম। ৩১ মার্চ পর্যন্ত ক্রিকপলে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা প্রায় ২৯ হাজার।