বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে নানামাত্রিক কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনকার এসএমএস কুইজের ড্র হয় তার পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২০ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফলাফল। গত সোমবার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য সানোয়ার হোসেন। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, অংশগ্রহণের পরদিন যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপর সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট অ্যানার্জি সেভিং লাইট। ২০ ফেব্রুয়ারির কুইজে যাঁরা বিজয়ী হয়েছেন:ঢাকা বিভাগপ্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রতিদিনকার পুরস্কারে ঢাকা বিভাগ থেকে একটি ল্যাপটপ কম্পিউটার জিতেছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (ট্যাক্স) কামরুল হাসান। তিনি সার্কিট হাউস রোডের বাসিন্দা। মোবাইল ফোনসেট জিতেছেন গ্রামীণ ব্যাংকের ইন্টার্নি কর্মকর্তা মো. আহসানুল আলম রাজ। তিনি ঢাকার শ্যামলীর বাসিন্দা। এক সেট অ্যানার্জি সেভিং লাইট জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিনা আলম। তিনি শামসুন নাহার হলে থাকেন।চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম বিভাগ থেকে একটি ল্যাপটপ কম্পিউটার জিতেছেন রিয়াজউদ্দিন বাজারের মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিন খান। একটি মোবাইল ফোনসেট জিতেছেন পাহাড়তলী রোডের মো. নূর হোসাইন। তিনি হাক্কানি গ্রুপে কর্মরত। এক সেট অ্যানার্জি সেভিং লাইট জিতেছেন লেকভিউ আবাসিক এলাকার বাসিন্দা কাজী মাহমুদ উল্লাহ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।রাজশাহী বিভাগরাজশাহী বিভাগ থেকে একটি ল্যাপটপ কম্পিউটার জিতেছেন কান্দিভিটুরা নাটোরের বাসিন্দা মো. মনিরুজ্জামান মুন্না। তিনি পেশায় একজন ব্যবসায়ী। একটি মোবাইল ফোনসেট জিতেছেন চৌউগিরচার নাটোরের বাসিন্দা বিমল কুমার। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এক সেট অ্যানার্জি সেভিং লাইট জিতেছেন রাজশাহী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা. সেলিম খান।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে একটি ল্যাপটপ কম্পিউটার জিতেছেন বাগেরহাটের কচুয়া এলাকার মেহেদী জামান। তিনি বর্তমানে ঢাকা কলেজে পড়াশোনা করছেন। একটি মোবাইল ফোনসেট জিতেছেন ৩৭ সিমিট্রি খুলনার রামকৃষ্ণ সিন্হা। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত। এক সেট অ্যানার্জি লাইট জিতেছেন সাতক্ষীরা কলারোয়া হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা আলী মনসুর।সিলেট বিভাগসিলেট বিভাগ থেকে একটি ল্যাপটপ কম্পিউটার জিতেছেন আফসারা রুবাইয়াত খান। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং তাঁর বর্তমান ঠিকানা মাস্টার কোয়ার্টার হবিগঞ্জ। একটি মোবাইল ফোনসেট জিতেছেন হবিগঞ্জ জেলার মো. রাজন মিয়া। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এক সেট অ্যানার্জি সেভিং লাইট জিতেছেন আশা এনজিওতে কর্মরত জামিলুর রহমান চৌধুরী। তিনি ২ নম্বর পুল রোড হবিগঞ্জের বাসিন্দা।বরিশাল বিভাগবরিশাল বিভাগে একটি ল্যাপটপ কম্পিউটার জিতেছেন আগৈলঝাড়ার মো. বাবুল পাটোয়ারী। তিনি বনানীর জুম ইনফরমেশন টেকনোলজিতে কর্মরত আছেন। একটি মোবাইল ফোনসেট জিতেছেন বরিশালের গৌরনদী এলাকার মার্টিন যোশেক। তিনি মীর গ্রুপে কর্মরত। এক সেট অ্যানার্জি সেভিং লাইট জিতেছেন পিরোজপুর মাছিমপুর রোডের উজ্জ্বল বিশ্বাস। তিনি ড্রাগ ইন্টারন্যাশনালে কর্মরত।রংপুর বিভাগরংপুর বিভাগে একটি ল্যাপটপ কম্পিউটার জিতেছেন দিনাজপুরের পিটিআই মোড় এলাকার বাসিন্দা মো. লিটন আলী। তিনি দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। একটি মোবাইল ফোনসেট জিতেছেন পীরগাছার থানাপাড়ার আরাফাত হোসেন সঞ্চয়। তিনি পীরগাছা জেএনএ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এক সেট অ্যানার্জি সেভিং লাইট জিতেছেন কুড়িগ্রামের উলিপুর থানার মধুপুরের মো. মামুন অর রশিদ।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত সোমবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য সানোয়ার হোসেন।২০ ফেব্রুয়ারির কুইজে বিশেষ পুরস্কার হিসেবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দুটি টিকিট জিতেছেন সাকিব ইব্রাহিম ও আমিন মো. কায়েম। সাকিব রেসিডেনসিয়াল মডেল কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তার বাসা মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে। আমিন মো. কায়েম গ্রামীণফোনে কর্মরত।আইপিএস বিজয়ীর ফোন নম্বর ০১৭২৪৩০৯৬৮১। ফোন নম্বর বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাকিব আল হাসানের অটোগ্রাফসহ একটি করে স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপজয় দাস, বরিশালের সরকারি বিএম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারজানা হক, দিনাজপুর বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী জান্নাত মিতালী, নরসিংদী রায়পুরার উপজেলা কৃষি কর্মকর্তা বেনজির আলম এবং গ্রামীণফোনের সেলস ডিরেক্টর বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী আবু সাদাত মো. সালেহীন।