বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে নানামাত্রিক কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনের এসএমএস কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২১ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফলাফল। গত মঙ্গলবার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরিফ। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, অংশগ্রহণের পরদিন যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপর সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট এনার্জি সেভিং লাইট। ২১ ফেব্রুয়ারির কুইজে যাঁরা বিজয়ী হয়েছেন:ঢাকা বিভাগপ্রথম প্রতিদিন কুইজের পুরস্কারে ঢাকা বিভাগ থেকে একটি ল্যাপটপ জিতেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মো. রেজাউল করিম। মোবাইল ফোনসেট জিতেছেন মতিঝিলের বাসিন্দা মো. হারুন অর রশিদ। তিনি সংস্থাপন মন্ত্রণালয়ে চাকরিরত। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন লালমাটিয়া মহিলা কলেজের হিসাববিজ্ঞানে অধ্যয়নরত মাহবুবা মঈন। তিনি জিগাতলার বাসিন্দা।চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম বিভাগ থেকে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ জিতেছেন হালিশহর চট্টগ্রামের শাহেদ আরেফিন। তিনি শাহ আমানত প্রোপার্টিজ লি.-এ কর্মরত।মোবাইল ফোনসেট জিতেছেন চট্টগ্রামের চকবাজার, ফুলতলার বাসিন্দা পীযূষ চৌধুরী। তিনি কেডিএস গ্রুপে কর্মরত আছেন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন চট্টগ্রামের সৈয়দবাড়ি হাটহাজারী কলেজ গেট এলাকার এস এম সাইফুদ্দিন খালেদ।রাজশাহী বিভাগরাজশাহী বিভাগ থেকে যিনি ল্যাপটপ জিতেছেন তাঁর মোবাইল ফোন নম্বর হলো ০১৭৫৪৫৫৮৫৬৫। তাঁকে বারবার ফোন করা হলেও তিনি তা ধরছেন না। একটি মোবাইল ফোনসেট জিতেছেন তাঁর ফোন নম্বর ০১৮২৫৪৯৫৫৪২। তাঁর ফোনও বন্ধ পাওয়া গিয়েছে। একসেট এনার্জি সেভিং লাইট জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জামাল আরাফাত। তিনি রাজশাহীর বিসোদপুরের ধীমান ঘোষ।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে একটি ল্যাপটপ জিতেছেন খুলনার ফুলতলার তারেক মাহমুদ। তিনি ডিভাইল টেক্সটাইলে ইনচার্জ হিসেবে কর্মরত। মোবাইল ফোনসেট জিতেছেন খুলনার স্যার ইকবাল রোডের মো. নাওশাদ আলী। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন খুলনার পূর্ব বানিয়াখামার এলাকার মো. রেজাউল করিম। তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার উপ-পরিচালক।বরিশাল বিভাগবরিশাল বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন ভোলার বোরহান উদ্দিনের মো. দেলোয়ার হোসেন। তিনি প্রাণ গ্রুপে কর্মরত। মোবাইল ফোনসেট জিতেছেন পটুয়াখালীর দুমকী থানার বাসিন্দা মো. রিয়াজউদ্দিন। তিনি ইপিলিয়ন গ্রুপে কর্মরত আছেন। এনার্জি সেভিং লাইট জিতেছেন বরিশালের নবগ্রাম রোড এলাকার মো. মনজুর আলম চৌধুরী। সিলেট বিভাগসিলেট বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন মৌলভীবাজারের রোখসানা চৌধুরী লিপা। মোবাইল ফোনসেট জিতেছেন সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পীযূষ কান্তি। তিনি সিলেট নবাব রোডের বাসিন্দা।রংপুর বিভাগরংপুর বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থী রুহুল আমিন। তিনি রংপুরের দর্শনার বাসিন্দা। মোবাইল ফোনসেট জিতেছেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মো. ওসমান গনি। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন লালমনিরহাটের মো. খুরশিদ আক্তার। ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত মঙ্গলবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরিফ।এই কুইজে আইপিএস জিতেছেন সীতাকুণ্ডের ভাটিয়ারির ইকবাল আহমেদ চৌধুরী। স্মারক ব্যাট জিতেছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ওয়াসিমউদ্দিন আহমেদ, চট্টগ্রামের পূর্ব পুকুরপাড়ের বাসিন্দা মো. সেলিমুল হক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকে কর্মরত রাজশাহীর বাসিন্দা মো. জাকির হোসেন শাহ ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী হূদয় মিথুন বাগচী এবং জয়পুরহাটের ওয়ালিউল হাসান রিপন।