বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনের এসএমএস কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৪ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফল। গত শুক্রবার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াইয়ে সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট এনার্জি সেভিং লাইট। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। ২৪ ফেব্রুয়ারির কুইজে যাঁরা বিজয়ী হয়েছেন:ঢাকা বিভাগঢাকা বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন ডেমরা এলাকার নাজমুল ইসলাম। তিনি ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন ঢাকার মিরপুর-১০ এলাকার মো. আজহারুল ইসলাম। তিনি কারিতাস বাংলাদেশে কর্মরত। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৭১৩১৬৪৩৪৪। চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম থেকে ল্যাপটপ জিতেছেন চট্টগ্রামের পতেঙ্গার কাঠঘর এলাকার মো. সাজ্জাদ হোসেন। তিনি চট্টগ্রাম ইপিজেডে কর্মরত। মোবাইল ফোনসেট জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৭১৯২২৬৫৩৬। এনার্জি সেভিং লাইট জিতেছেন লক্ষ্মীপুরের বাঞ্ছানগর মিয়াবাড়ির সাইফুল করিম রিটু। তিনি শাহ্ মোহাম্মদ সগির সিকিউরিটিজে কর্মরত।রাজশাহী বিভাগরাজশাহী বিভাগে ল্যাপটপ জিতেছেন নাটোরের সুজীদ কুমার ঘোষ। তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের একজন পরিবেশক। মোবাইল ফোনসেট জিতেছেন রাজশাহীর গগনির গণি ছাত্রাবাসের শঙ্কর রায়। তিনি উইন কম্পিউটার সিস্টেমসে ডিপ্লোমা করছেন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৭২২৫৩৯৫৮২।খুলনা বিভাগ খুলনা বিভাগে ল্যাপটপ জিতেছেন কুষ্টিয়ার কমলাপুরের রিফাত মাহ্মুদ। সে পুলিশ লাইনস্ স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন খুলনার বড় মির্জাপুরের ইউসুফ রোডের মো. শাহেদুল আলম। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংকার। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন খুলনার জেলা ত্রাণ কর্মকর্তা মো. নাজির উদ্দিন।রংপুর বিভাগরংপুর বিভাগ থেকে যিনি ল্যাপটপ জিতেছেন তাঁর ফোন নম্বর ০১৫৫৭৩৫০০৮০। মোবাইল ফোনসেট পেয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সনাতন চন্দ্র বর্মণ। তিনি সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৭৩৭৪৭০৭৮৬।সিলেট বিভাগসিলেট বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৯১২১৮১২৩১। মোবাইল ফোনসেট জিতেছেন সিলেটের মেজরটিলা, নুরপুর, রিপনী বাজার হাউজের শাহেদ আহমেদ। তিনি সিলেট সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন রাগিব রাবেয়া মেডিকেল কলেজের চিকিৎসক মিঠুন রায়, তিনি সার্জারি বিভাগে কর্মরত।বরিশাল বিভাগবরিশাল বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন পিরোজপুরের ব্রাহ্মণকাঠির সচিদেব মণ্ডল। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মোবাইল ফোনসেট জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৯২৯৯১১২৭৯। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন ঝালকাঠির বীরকাঠির মঞ্জুরুল ইসলাম খান। তিনি সজিব করপোরেশনে কর্মরত। ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত শুক্রবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম। এই কুইজে আইপিএস জিতেছেন চট্টগ্রামের বহদ্দারহাট কাজী রোডের হুমায়ুন কবির। তিনি চট্টগ্রাম মহসিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে— ১. ০১৯২৯৪১৪৫৭১২. ০১৯১৩৫৭২৩২০৩. রংপুরের সেনপাড়া এলাকার অমৃত ঘোষ। তিনি ট্রেডলিংক ডিস্ট্রিবিউশনে কর্মরত।৪. ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার ইমন হোসেন।৫. চট্টগ্রামের ইস্ট্রার্ন রোডের অমর কান্তি দাস।