বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনের এসএমএস কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৬ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফল। গত রোববার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ, ড্রয়ের পরপরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াইয়ে সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট এনার্জি সেভিং লাইট। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা বিভাগঢাকা বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন ধামরাইয়ের মো. মজনু রহমান। তিনি ইসলামপুরের খাদ্য গোডাউনসংলগ্ন জনসেবা ফার্মেসির স্বত্বাধিকারী। মোবাইল ফোনসেট জিতেছে উত্তর পীরেরবাগ, মিরপুরের ইশতিয়াক বিন খুরশিদ। সে শহীদ পুলিশ স্মৃতি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন মধুবাগ, মগবাজারের মো. নূরনবী। তিনি ধানমন্ডির অরকিড এডুকেয়ার কোচিং সেন্টারে কর্মরত।চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৮১৪৭৫৭৬২৫। ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনসেট জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৫৫৩৬৪৭৮৮৮। ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন লক্ষ্মীপুরের সারোয়ার মাহমুদ। তাঁর ঠিকানা: গ্রাম ও পোস্ট অফিস—চরলরেন্স, উপজেলা—কমলনগর, জেলা—লক্ষ্মীপুর।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন মাগুরা স্টেডিয়ামপাড়ার আবদুস সালাম। তিনি খুলনার পারটেক্স বেভারেজ লিমিটেডে কর্মরত। মোবাইল ফোনসেট জিতেছেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফসিউল হক টিপু। তিনি গণিত বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন যশোরের সরকারি এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম। রাজশাহী বিভাগরাজশাহী বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন বগুড়ার আযিযুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবদুল সামাদ শাহ। তিনি বগুড়া সদর, লতিফপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। মোবাইল ফোনসেট জিতেছেন নাটোরের বন্দেলখড়িয়া উত্তরপাড়ার কামাল হোসেন। তিনি বঙ্গবন্ধু ল কলেজে অধ্যয়নরত। এনার্জি সেভিং লাইট জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর হোসেন।রংপুর বিভাগরংপুর বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার ভান্ডারার মো. সাইফুল ইসলাম। তিনি দিনাজপুর সরকারি কলেজে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন রংপুরের গঙ্গাচড়া, নিউস্টারপাড়ার হজরত আলী। তিনি মেট্রোটেল ওয়ার্ল্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। এনার্জি সেভিং লাইট জিতেছেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মাসুদ পারভেজ।বরিশাল বিভাগবরিশাল বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন বাংলাদেশ এয়ারফোর্সে কর্মরত মো. আনোয়ার হোসেন। তাঁর স্থায়ী ঠিকানা: গ্রাম— ছোটমানিক, পোস্ট অফিস—মৌলভীহাট, জেলা—ভোলা। মোবাইল ফোনসেট জিতেছেন বরিশাল, শ্যামবাবু লেনের গোরাচাঁদ দাশ রোডের ওমর শরীফ পাভেল। তিনি পেশায় ব্যবসায়ী। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন বরিশালের মুলাদী থানার চরলক্ষ্মীপুরের মো. মশিউর রহমান। সিলেট বিভাগসিলেট বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন সিলেটের ইসলামপুর, মেজরটিলার মামুন রশীদ। তিনি মদনমোহন কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছে সিলেট ক্যান্টনমেন্ট মাধবী, ১৩৪/৮, অফিসার্স কোয়ার্টারের আলিফ আবদুল্লাহ অর্কু। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্র। এনার্জি সেভিং লাইট জিতেছেন ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আশাদুজ্জামান রিয়াদ। ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত রোববার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। আইপিএস জিতেছেন তেজগাঁও বিজি প্রেসে কর্মরত কাজল কুমার মজুমদার। পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. ঢাকার ৪৩/৩, উত্তর যাত্রাবাড়ীর মো. আবু কাউসার ভূঁইয়া। তিনি রহমানিয়া অ্যান্ড রহমানিয়া ফ্যাক্টরিতে কর্মরত।২. খুলনার দৌলতপুরের মো. বেলাল উদ্দিন। তিনি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।৩. ফেনীর কুমিল্লা বাসস্ট্যান্ডের সৌরভ মেডিকেল হলের স্বত্বাধিকারী পলাশ চন্দ্র শীল। ৪. সিলেটের জিন্দাবাজারের মো. সেলিম। ৫. চট্টগ্রামের ২০ কে বি ফজলুল কাদির রোড, বেসিক ল্যাবে কর্মরত ডাক্তার অশীন কুমার চৌধুরী। প্রথম আলো-কিউবি ক্রিকপল‘কে হবে ক্রিকেট পল’? স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে চলছে ভিন্নধর্মী মজার লড়াই। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ওয়েব পোর্টালটি (www.cricpaul.com) দেখা হয়েছে (পেজ ভিউ) ১১ হাজার ৪০০-এর বেশিবার। দুই দিনে তিন হাজারেরও বেশি বিজয়ীদের মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার টাকা। আর প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। গত দুই ম্যাচে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন রিয়াসাত আজিম ও মোবারক হাসান।