বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনের এসএমএস কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৭ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফল। গত সোমবার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ ড্রয়ের পর পরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াইসারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াইয়ে সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট এনার্জি সেভিং লাইট। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা বিভাগঢাকা বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন রামপুরা, ওমর আলী লেনের ফারহানা ইয়াসমীন কেয়া। তিনি ইডেন মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত হারুন উর রশিদ। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৯১১৯১০২১২। ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৯৩২৫৩৭১৩১। ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনসেট জিতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আশরাফুল রহমান। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন ফেনী, ছাগলনাইয়ার সাদ্দাম হোসেন জনি।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৬৭৭৮০৮৮৭৯। ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনসেট জিতেছেন আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান তুষার। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন রাফায়েল হোসেন অপু।রাজশাহী বিভাগরাজশাহী বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোর্শেদ আলম। তিনি বাঘার হাসাবপুরের বাসিন্দা। মোবাইল ফোনসেট জিতেছেন পাবনা, বেড়ার মো. আশরাফুল আলম। তিনি বিমানবাহিনীতে কর্মরত। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন চাঁপাইনবাবগঞ্জ, উদয়ন মোড়, আকবর বীজ ভাণ্ডারের আকবর আলী খান।রংপুর বিভাগরংপুর বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন ঠাকুরগাঁও, হরিপুর, চৌরত্তিবাজারের অধ্যাপক করিমুল হক। তিনি মসলেম উদ্দিন কলেজে কর্মরত। মোবাইল ফোনসেট জিতেছেন গাইবান্ধা, পলাশবাড়ীর মো. মিজানুর রহমান। এনার্জি সেভিং লাইট জিতেছেন রংপুর, গুড়াটিপাড়ার এ এস এম মনিরুজ্জামান।বরিশাল বিভাগবরিশাল বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন বরিশাল গৌরনদীর রুবেল হোসেন। তিনি বর্তমানে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী। মোবাইল ফোনসেট জিতেছেন বরিশাল, কোতয়ালি থানার চরজাগুয়ার মো. শরিফুল ইসলাম খান। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন বরগুনা, বাতাগি, কলেজরোডের জলিলুর রহমান।সিলেট বিভাগসিলেট বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন সিলেট গোপালগঞ্জের আবু নাসের টিপু। মোবাইল ফোনসেট জিতেছেন মৌলভীবাজার, কুলাউরা, স্টেশন রোডের বাহা উদ্দিন। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন কাপড় ব্যবসায়ী আজিজুর রহমান। তাঁর ঠিকানা বহুপীড়-১০, ব্লক-এ, নাহিপুর, সিলেট।ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত সোমবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। আইপিএস জিতেছেন নওগাঁ, মিঠাপুকুরের খাদাইলের আহাদুজ্জামান। তিনি সেনাবাহিনীতে কর্মরত।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. চট্টগ্রাম ফটিকছড়ির মো. সাহাবুদ্দিন। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজি বিভাগে অধ্যয়নরত।২. ০১৭২৮৭০৯৪৪১।৩. ফেনীর কুমিল্লা বাসস্ট্যান্ডের সৌরভ মেডিকেল হলের স্বত্বাধিকারী পলাশচন্দ্র শীল।৪. চট্টগ্রামের হাটহাজারীর অলক বিশ্বাস। তিনি মা মণি মোবাইল সেন্টারে কর্মরত।৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উত্তমকুমার কর্মকার।গত শনিবার ছুটির দিনেতে প্রকাশিত ‘ক্যানন-ছুটিরদিনে বিগ শট কুইজ’-এর উত্তর পাঠানোর শেষ সময়টি ভুল ছিল। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত। কুপন পাঠানোর সঠিক শেষ সময় আজ।—বি.স. ছুটিরদিনে