বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনের এসএমএস কুইজের ড্র হয় পরের দিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ২৮ ফেব্রুয়ারি ছাপানো দুটি এসএমএস কুইজের ফল। গত মঙ্গলবার দুটি কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ফয়সাল হোসেন। এসএমএস কুইজে অংশ নেওয়া সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছে, অংশগ্রহণের পরদিন সেই নম্বর খোলা রাখতে। কারণ ড্রয়ের পর পরই সেই মুঠোফোনের নম্বরে বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হয়।প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজপ্রথম আলো কুইজ লড়াইয়ে সারা দেশের কুইজে প্রতিদিন পুরস্কার হিসেবে থাকছে প্রতি বিভাগে একটি করে মোট সাতটি ল্যাপটপ কম্পিউটার, সাতটি মোবাইল ফোনসেট ও সাত সেট এনার্জি সেভিং লাইট। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা বিভাগঢাকা বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৮১৭১৮৩৮১১। ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনসেট জিতেছেন মহাখালী রসুলবাগের মো. শামীম আহমেদ। তিনি ইউনির্ভাসিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থী। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন দনিয়া, শনির আখড়ার সাইফুল ইসলাম। তিনি ঢাকা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খোন্দকারপাড়ার বাসিন্দা ওমর ফারুক। মোবাইল ফোনসেট জিতেছেন চট্টগ্রাম ৪২ নম্বর আকাশগোলা চকবাজারের মো. দিদার মিয়া। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন।খুলনা বিভাগখুলনা বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন কুষ্টিয়ার ২৩/৪, আতাউর রহমান খলিল রোডের মো. রাসেল হক। মোবাইল ফোনসেট জিতেছেন কুষ্টিয়া সদর পিটিআই রোডের মো. মইনুল হক। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ইব্রাহিম খলিল। তিনি মংলা, বাগেরহাটের বাসিন্দা। ]রাজশাহী বিভাগরাজশাহী বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন যিনি, তাঁর ফোন নম্বর ০১৯৩৯৭৯৪৩৮৮। ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনসেট জিতেছেন সিরাজগঞ্জ শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সুবীর কুমার কর্মকার। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন রাজশাহী পাবনার বেড়া উপজেলার মো. সাইফুল ইসলাম।রংপুর বিভাগরংপুর বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মাহাবুবুল ইসলাম। তিনি ডা. তিন্নু ছাত্রাবাসে ৫৩ নম্বর কক্ষে থাকেন। মোবাইল ফোনসেট জিতেছেন রংপুর বদরগঞ্জের বালুয়াভাটার বাসিন্দা মো. মাসুদ হাসান। এনার্জি সেভিং লাইট জিতেছেন দিনাজপুরের পাকপাহারপুরের চন্দন কুমার সরকার। বরিশাল বিভাগবরিশাল বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন পটুয়াখালী বাউফল থানার কাঁচিপাড়া ইউনিয়নের মো. খায়রুল হাসান। মোবাইল ফোনসেট জিতেছেন বরিশাল পশ্চিম কাউনিয়ার মৎস্য ব্যবসায়ী সাইদুর রহমান সবুজ। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন পটুয়াখালী সরকারি যুবলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র জুবায়ের হোসেন।সিলেট বিভাগসিলেট বিভাগ থেকে ল্যাপটপ জিতেছেন সিলেট দক্ষিণ সুরমার ফরিদপুরের বাসিন্দা মো. বোরহান উদ্দিন। মোবাইল ফোনসেট জিতেছেন শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ কে এম সিরাজুল নুহা। তিনি হবিগঞ্জের লামাইয়ের বাসিন্দা। এক সেট এনার্জি সেভিং লাইট জিতেছেন সিলেট এম সি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফরিদুজ্জামান। ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত মঙ্গলবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ফয়সাল হোসেন। এ কুইজে আইপিএস জিতেছেন সামাজিক বিমা সানফ্লওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত এম এস ফরিদ।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. চট্টগ্রাম, আগ্রাবাদের মো. মনিরুজ্জামান। ২. বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামে কর্মরত মো. আবদুল বারী।৩. ঢাকা, ধানমন্ডি, নর্থ রোডের মো. শফিউর রহমান।৪. ০১৭৩৬২৮৩৭৫০৫. ০১৭১৬৪৪১৮৭৯প্রথম আলো-কিউবি ক্রিকপল‘কে হবে ক্রিকেট পল’? স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cৎicpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুই দিনে তিন হাজার ২০০-এর বেশি বিজয়ীদের মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার টাকা। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। শ্রীলঙ্কা-কেনিয়া ম্যাচে ৫৩৪৫ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন আশিকুর রহমান। কানাডা-জিম্বাবুয়ে ম্যাচে ৯২৬৭ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন ফরহাদ পারভেজ।